শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুই দিনের ব্যবধানে আবারো প্রবাসীর গাড়ীতে ডাকাতি

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

মাত্র দুই দিনের ব্যবধানে কুমিল্লার চৌদ্দগ্রাম মহাসড়কের ফাল্গুনকরা মাজার নামক স্থানে ডাকাত দল হামলা চালিয়ে বেলাল হোসেন নামে এক মালেশিয়ান প্রবাসীর সর্বস্ব কেড়ে নিয়ে গেছে। তিনি বিমান বন্দর থেকে ভাড়া করা প্রাইভেটকার যোগে তার গ্রামের বাড়ী ফেনীর দাগনভূঁইয়ার শরিফপুর গ্রামে যাচ্ছিলেন। তথ্যটি শনিবার সকালে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহাম্মেদ।
ওসি জানান, শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ফাল্গুনকরা মাজার নামক স্থানে স্বশস্ত্র ডাকাত দল প্রবাসী বেলালের ভাড়া করা প্রাইভেটকারে হামলা চালিয়ে তার সকল মালামাল ও টাকা পয়সা কেড়ে নেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রবাসীকে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মাইক্রোবাসের চালক জাবেদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওসি আরো জানান, প্রবাসী বেলাল মালেশিয়া থেকে শুক্রবার রাত ১০ টায় ঢাকা আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করেন। রাত আড়াইটায় তিনি বিমান বন্দর থেকে (ঢাকা মেট্টো- ঘ-২৩-৭৭০২) ভাড়া করা প্রাইভেটকারে করে তার স্বজনদের কে নিয়ে বাড়ীর উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে আজ শনিবার ভোর সাড়ে ছয়টায় মহাসড়কের উপজেলার ফাল্গুনকরা নামক স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা ৭/৮ জনের ডাকাত দল পিকআপে করে এসে প্রবাসীর বহনকৃত প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এক পর্যায় প্রাইভেটকারটির নিয়ন্ত্রণে হারিয়ে মহাসড়কের পাশে পরে যায়। পরে ডাকাত দল পিকআপ থেকে নেমে অস্ত্রের মুখে প্রবাসীকে জিম্মি করে ৫ টি মোবাইল ফোন, ১ ভরি স্বর্ণ, ৩ হাজার মালেশিয়ান রিঙ্গিত, ৪ টি মালামালের প্যাকেট লুট করে নেয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
প্রবাসী বেলাল হোসেন বলেন, ঈদ করার জন্য ৩ বছর পর প্রবাস থেকে দেশে আসি শুক্রবার রাতে। বিমান বন্দর থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে বাড়ীর উদ্দেশ্যে রওনা করি। পথিমধ্যে মহাসড়কের মেঘনা ব্রিজ পাড় হয়ে যাত্রা বিরতি করি। যাত্রা শেষে আবারো রওনা করলে দাউদকান্দি এলাকায় বিশাল যানজটে আটকা পড়ি। এ সময় চালক উল্টা লেন দিয়ে গাড়ীটি অনেক দূর নিয়ে আসে এবং এক পর্যায় চালক জাবেদ খান মহাসড়কের একটি স্থানে নেমে পান খেয়ে আবারো গাড়িটি আমাদের বাড়ীর উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে মহাসড়কের ফাল্গুনকরা এলাকায় পৌঁছালে পিছন থেকে ত্রিপল মোড়ানো একটি পিকআপ ভ্যান এসে আমার বহনকৃত প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যেতে লাগছিলো। চালক প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ নিলে ডাকাত দল পিকআপ থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে প্রাইভেটকারটিতে আঘাত করে ভাঙচুর করে এবং গাড়ীতে থাকা আমার থেকে সকল মালামাল ও নগদ টাকা পয়সা ছিনিয়ে নেয়। এসময় তারা আমার পাসর্পোট টিও কেড়ে নেয় আমি অনেক কষ্টে ডাকাত দল থেকে পাসপোর্টটি ফেরত নিই। আক্ষেপ করে প্রবাসী বেলাল বলেন, কষ্টার্জিত সকল টাকা পয়সা ডাকাত দল ছিনিয়ে নিয়েছে। অনেক আশা ভরসা করে বিদেশ থেকে দেশে এসেছি স্বজনদের কে নিয়ে ঈদ করবো। কিন্তু ডাকাত দল আমার সর্বস্ব কেড়ে নিয়ে গেছে।
হাইওয়ের পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, মহাসড়কে চৌদ্দগ্রামে প্রবাসীর গাড়ীতে ডাকাতির সংবাদ পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছি। ভিকটিমের সাথে কথা বলেছি। ডাকাত দলকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
উল্লেখ্য, ২৭ ফেব্রæয়ারী বৃহস্পতিবার একই জায়গায় ডাকাত দল চক্র হামলা চালিয়ে গাড়ী ভাঙচুর করে কুয়েত প্রবাসী নাইমুল ইসলামের সর্বস্ব ও কেড়ে নিয়েছেন। তার মাত্র ২৪ ঘন্টার ভিতরে একই জায়গায় একই সময়ে একই কায়দায় মালেশিয়ান প্রবাসী বেলাল হোসেনের সর্বস্ব ও কেড়ে নিয়ে যায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩