সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন মাদারীপুর জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি পানছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ ৩৬ জন শিক্ষানবিশ সদস্য নিয়ে নতুন যাত্রায় পবিপ্রবি সাংবাদিক সমিতি মির্জাপুরে শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন

মার্কেন্টাইল ব্যাংক আলীপুর উপশাখায় সি-আর-এম বুথের উদ্বোধন

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

গ্রাহকসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি আলীপুর উপশাখায় সি-আর-এম (Cash Recycling Machine) বুথের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার পর আনুষ্ঠানিকভাবে এ বুথের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক কলাপাড়া শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ ফারুক সিকদার।

সভাপতিত্ব করেন আলীপুর উপশাখার নির্বাহী কর্মকর্তা ও ইনচার্জ মোহাম্মদ ইমাম হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মহিপুর-আলীপুর বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মহিউদ্দিন হাওলাদার, রাজা মোল্লা, বেল্লাল কোম্পানি, আলমগীর হাওলাদার, দোয়েল ব্রিকসের সত্ত্বাধিকারী মিঠু, ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিচালক মোঃ সাইফুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা।

উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ ফারুক সিকদার বলেন, মার্কেন্টাইল ব্যাংক সর্বদা গ্রাহকদের সহজ, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। সি-আর-এম বুথ চালুর মাধ্যমে মহিপুর, আলীপুর ও কুয়াকাটা এলাকার গ্রাহকরা এখন আরও দ্রুত নগদ জমা ও উত্তোলন সুবিধা পাবেন।

এসম ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশ-এর পরিচালক মোঃ সাইফুল ইসলাম বলেন, মার্কেন্টাইল ব্যাংকের এই সি-আর-এম বুথ উদ্বোধনের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের ব্যাংকিং সেবা আরও সহজ, আধুনিক ও সময়োপযোগী হয়েছে। এটি গ্রাহকদের আর্থিক লেনদেনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩