Thursday , 23 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মুন্সিগঞ্জে আবাসিক ভবন থেকে গুলি-অস্ত্র ও ককটেল তৈরির সরঞ্জামসহ আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 23, 2025 5:08 am

সীমান্ত হাসান রাকিব, মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ শহরের উত্তর কোটগাও এলাকায় একটি বহুতল আবাসিক ভবন থেকে ১০০ রাউন্ড তাজা গুলি, ককটেল তৈরির বিপুল সরঞ্জাম, নগদ দেশী-বিদেশী টাকা ও দেশীয় শটগানসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

আজ বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভবনের মালিক আব্দুল হালিম মীর (৬০), তার দুই ছেলে শফিকুল মীর (৪০) ও সোহেল মীর (৩৯)। এরা সবাই মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকার বাসিন্দা। এক বছর আগে এলাকাটিতে বাড়ি তুলে বসবাস শুরু করেন তারা।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে ৫ তলা ভবনটি ঘিরে ফেলে ডিবির সদস্যরা। পরে শফিকুল মীর নামক এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার দেখানো ভবনের বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার হয়।

এর মধ্য বিপুল সংখ্যক ককটেল তৈরির কৌটা, এক বস্তা কাচের বোতল, বুলেটপ্রুফ জ্যাকেট, একটি শটগান, ১০০ রাউন্ড গুলি, ৫টি হেলমেট, নগদ ৩ লাখ দেশী টাকা ও বিভিন্ন দেশের বিদেশী টাকা পাওয়া যায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন মোংলা উপজেলা যুবদল

ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

গাইবান্ধায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত

ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা

জন্মদিন পালন না করে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন জাবি ছাত্রদল নেতার

কুবিতে ফার্মেসি সোসাইটির নতুন কমিটি ঘোষণা

ভেজাল ওষুধ-অপচিকিৎসা ঠেকাতে মোবাইল টিম বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সংসদ সদস্য হতে নয়, ভেঙে যাওয়া সংগঠনকে পুনর্গঠিত করতে এসেছি : গোলাম আজম সৈকত

ঈদগাঁও উপজেলা শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত