রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঈদগাঁও বাজারে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ড তিন দোকান পুড়ে ছাই আজ থেকে আগামী ৯ মাস সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ বাউফলে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সাংবাদ সম্মেলন আন্তঃঅ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শেরপুর সেতুবন্ধন গাজায় ইসরাইলি হামলায় ৩২ জন নিহত: সিভিল ডিফেন্স ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা বাউফলে জামায়াতের জনসভা: ক্ষমতায় গেলে যোগ্যতানুযায়ী সুযোগ দেওয়ার অঙ্গীকার উৎসবমুখর পরিবেশে পেঁয়াজ রোপণ ও উত্তোলনে ব্যস্ত পুঠিয়ার কৃষক ক্ষমতায় গেলে রাজনীতির নামে নিয়োগ বাণিজ্য বন্ধ করবো : ওবায়দুল্লাহ কায়সার মোংলায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত ‎পরীক্ষার ভিড়ে প্রতিবাদের ভাষা: কুবিতে শহিদ হাদিকে মনে রাখার অনন্য প্রয়াস নজরুল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা প্রশিক্ষণ কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নোত্তর বলে দেওয়ার অভিযোগ পরীক্ষকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুমকিতে দুর্বৃত্তদের আগুনে তিনটি খড়ের গাদা পুড়ে ছাই ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিন : তারেক রহমান আমরা আধিপত্য বিস্তার ফ্যাসিবাদ দেখতে চাই না : ডা. শফিকুর রহমান দুমকিতে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত শিবচরের ভোটের মাঠে নতুন সমীকরণ, হাতপাখার পক্ষে খেলাফত মজলিস নেতা

আন্তঃঅ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শেরপুর সেতুবন্ধন

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ডিভিশনাল কমিউনিটি কর্তৃক তৃতীয়বারের মতো আয়োজিত আন্তঃঅ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ‘শেরপুর সেতুবন্ধন’।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান ভবন সংলগ্ন মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ৬ টি গ্রুপে বিভক্ত হয়ে গত ২৯ জানুয়ারি থেকে ১৮টি টিমের অংশগ্রহণের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হয়। সকল দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ফাইনালে উঠে ‘শেরপুর সেতুবন্ধন’ ও ‘কুমিল্লা অ্যাসোসিয়েশন’। এতে চ্যাম্পিয়ন হয় শেরপুর সেতুবন্ধন এবং রানারআপ হয় কুমিল্লা অ্যাসোসিয়েশন।

১০ ওভারের এই খেলায় কুমিল্লা অ্যাসোসিয়েশন ৪২ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে ব্যাট করতে নেমে ৩ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে ‘শেরপুর সেতুবন্ধন’। ফাইনাল ম্যাচে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।

চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় বিজয় ট্রফি ও ব্যাজ এবং রানারআপ দলকে দেওয়া হয় ট্রফি ও ব্যাজ। খেলায় টুর্নামেন্ট সেরা, উইকেট সেরা ও ম্যাচ সেরা হন শেরপুর সেতুবন্ধনের খেলোয়াড় ‘আবু হুরাইরা’।

আয়োজক রাজশাহী ডিভিশনাল কমিউনিটির সভাপতি সজীব ইসলাম বলেন, ‘আমরা প্রতিটি এসোসিয়েশনের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য এমন আয়োজন করে থাকি। আমাদের আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলকে আন্তরিক ধন্যবাদ। বিজয়ী দলকে জানাই অভিনন্দন ও শুভকামনা—আপনাদের পরিশ্রম ও দলগত প্রচেষ্টার ফলই এই সাফল্য।

যারা এবার জয় লাভ করতে পারেননি, তাদের প্রতিও রইল আমাদের গভীর সম্মান ও সমবেদনা। খেলায় জয়-পরাজয় থাকবেই, কিন্তু আপনাদের লড়াই ও স্পোর্টসম্যানশিপ আমাদের কাছে সমানভাবে প্রশংসনীয়। আশা করি ভবিষ্যতেও আপনাদের সবাইকে আবার মাঠে দেখতে পাবো।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩