রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
দলীয় নেতাকর্মিদের হতাশা কাটিয়ে ভোটের মাঠে এগিয়ে মন্জুরুল ইসলাম আফেন্দি মান্দার উন্নয়নে আমি আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ : ডা. টিপু বানারীপাড়ায় সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৪১ হাজার শিক্ষকের তথ্য চেয়েছে মন্ত্রণালয় সাংবাদিক হওয়ার স্বপ্ন আমার ঈদগাঁও বাজারে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ড তিন দোকান পুড়ে ছাই আজ থেকে আগামী ৯ মাস সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ বাউফলে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সাংবাদ সম্মেলন আন্তঃঅ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শেরপুর সেতুবন্ধন গাজায় ইসরাইলি হামলায় ৩২ জন নিহত: সিভিল ডিফেন্স ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা বাউফলে জামায়াতের জনসভা: ক্ষমতায় গেলে যোগ্যতানুযায়ী সুযোগ দেওয়ার অঙ্গীকার উৎসবমুখর পরিবেশে পেঁয়াজ রোপণ ও উত্তোলনে ব্যস্ত পুঠিয়ার কৃষক ক্ষমতায় গেলে রাজনীতির নামে নিয়োগ বাণিজ্য বন্ধ করবো : ওবায়দুল্লাহ কায়সার মোংলায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত ‎পরীক্ষার ভিড়ে প্রতিবাদের ভাষা: কুবিতে শহিদ হাদিকে মনে রাখার অনন্য প্রয়াস নজরুল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা প্রশিক্ষণ কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নোত্তর বলে দেওয়ার অভিযোগ পরীক্ষকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বাউফলে জামায়াতের জনসভা: ক্ষমতায় গেলে যোগ্যতানুযায়ী সুযোগ দেওয়ার অঙ্গীকার

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী জোটের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বিকেল সময় খাজুরবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী দিনে আমরা একটি শিক্ষিত, সৎ, যোগ্য ও দক্ষ জাতি গড়ে তুলে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। চাকরি পাওয়ার জন্য শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক দলের পরিচয় বহন করতে হবে না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যোগ্যতার ভিত্তিতে সকলকে সুযোগ দেওয়া হবে।”

তিনি বিশেষভাবে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যোগ্যতা ও সততার মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।

দাশপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী বাউফল পৌরসভার প্রতিনিধি অ্যাডভোকেট আবুল কাশেম, খেলাফত মজলিস পটুয়াখালী জেলা যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন এবং জামায়াতে ইসলামী বাউফল শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।

সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩