আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

মহিপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদ রিপন এর আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত

পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক জাহিদ রিপনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মরহুমের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে তাঁর কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহিদ রিপনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। তাঁর আত্মার শান্তি কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অংশ নেন মহিপুর থানা বিএনপির সভাপতি মোঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান পারভেজ এবং সাংগঠনিক সম্পাদক ইউসুফ হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন মহিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্যাদাসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পেশাদার সাংবাদিকদের পক্ষ থেকে এই শোক সভায় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইশতিয়াক আহমেদ তুষার খান। এসময় কুয়াকাটা প্রেসক্লাব, কলাপাড়া এবং মহিপুর স্থানীয় সংবাদকর্মীরা একজোট হয়ে প্রয়াত জাহিদ রিপনের সাংবাদিকতায় তাঁর অবদানকে স্মরণ করেন।

স্মৃতিচারণ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি কামনা করা হয়। সাংবাদিক জাহিদ রিপনের অকাল প্রস্থান স্থানীয় গণমাধ্যম অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে বলে মন্তব্য করেন বক্তারা।

কিশোরকে নৃশংসভাবে ছুরিকাঘাতে কলিজা বিচ্ছিন্ন, হাসপাতালে মৃত্যু

ঝিনাইদহে নিহত কৃষকদল নেতা তরু মন্সির লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে চোরাই টমটমসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

বিএনপি নেতার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনতাইয়ের অভিযোগ

প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রিশালে পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা

নলছিটিতে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

দুমকিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক গুরুতর আহত

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জনের দাফন সম্পন্ন

চৌদ্দগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, তরুণীদের পছন্দ থ্রি-পিস তরুণদের পাঞ্জাবি

শৈলকূপায় ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬০

ডিমলায় অটোবাইকের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু