Saturday , 10 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে ছিনতাই করা মোটরসাইকেল উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 10, 2026 11:44 am

গজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুরে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) এক নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ছিনতাইকৃত ইয়ামাহা ব্র্যান্ডের আর-১৫ মোটরসাইকেলটি উদ্ধার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পর পরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। মহানগর পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান শুরু করে। শুক্রবার মোটরসাইকেলটি উদ্ধার ও আসামি শনাক্ত করা সম্ভব হয়েছে।

তিনি জানান, উদ্ধারের পর মোটরসাইকেলটি ভুক্তভোগী নিজের ছিনতাই হওয়া মোটরসাইকেল হিসাবে শনাক্ত করেছেন। আসামিদের গ্রেফতারসহ ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর বাসন থানার যোগিতলা এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. হাবিব চৌধুরী (২৫) জুলাই গণঅভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী ও বর্তমানে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর মহানগর কমিটির সদস্য। তিনি তার ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন।

ক্রেতা সেজে আসা দুই দুর্বৃত্ত মোটরসাইকেলটি দেখার কথা বলে যোগিতলা এলাকায় যায়। একপর্যায়ে মোটরসাইকেলটি পরীক্ষামূলকভাবে চালানোর (টেস্ট ড্রাইভ) নাম করে তারা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। হাবিব চৌধুরী তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার কানের পাশ দিয়ে চলে যায়, ফলে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এরপর ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে চম্পট দেয়। ঘটনার পরপরই গাজীপুর মহানগর পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তে নামে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে পরানো হলো র‍্যাঙ্ক ব্যাজ

কুমিল্লা-১১ সংসদীয় আসন সীমানা পূর্ণবহালের দাবী বিএনপির

লালমনিরহাটে দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে সিপিবির বিক্ষোভ সমাবেশ

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা, মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের

অনিরাপদ খাদ্যের কারণে দিনে ৫ শতাংশ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে

সারিয়াকান্দিতে ব্লাড ডোনেট ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

লালমনিরহাটে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন ও লুটপাট

মাদারীপুরে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

কুড়িগ্রাম উলিপুরে মসজিদের জায়গা নিয়ে বিরোধ: বৈঠকে সংঘর্ষ, থানায় মামলা