Wednesday , 7 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চৌদ্দগ্রামে কনকনে শীতের রাতে ইউএনও’র কম্বল বিতরণ, খুশি শীতার্ত অসহায় শ্রমজীবীরা

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 7, 2026 7:40 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে রাতে ঘুরে ঘুরে কনকনে শীতে অসহায় শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ইউএনও মোঃ নূরুল আমিন। এতে খুশি শীতার্ত অসহায় শ্রমজীবীরা।

বুধবার রাত নয়টায় মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা নুরানী তা’লিমূল কোরআন হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে উত্তরাঞ্চলের শ্রমজীবীদের হাতে তিনি কম্বল তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ সাফকাত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মন্নান ,চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, আমেরিকা প্রবাসী মাওলানা আবুল হাশেম, ইতালী প্রবাসী আলী আক্কাছ, ডাঃ জাহাঙ্গীর আলম মজুমদার, সার্ভেয়ার মফিজুর রহমান, মাদরাসা প্রধান হাফেজ নজির আহমেদ মজুমদার, হাফেজ মর্তুজা প্রমুখ।

সারাদিন কাজ শেষে রাতে কম্বল পেয়ে খুশি অসহায় জাহাঙ্গীর,আকলিমা ,ফাতেমাসহ শ্রমজীবী মানুষ।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিন বলেন, গত কয়েকদিন ধরে সারাদেশের ন্যায় চৌদ্দগ্রামেও তীব্র শীত বইছে। ঠান্ডায় হিমেল বাতাসে শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে। সরকারের পক্ষ থেকে বিভিন্নস্হানে শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এতে অন্তত তাদের কিছুটা হলেও শীত নিবারন হবে।

এরআগে সন্ধ্যায় চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম শ্রীপুরে শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

উন্নয়নের ভাবনা নিয়ে কাশিমপুরে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের উঠান বৈঠক অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে তালাকপ্রাপ্ত স্ত্রী ও স্বজনদের অত্যাচারে অতিষ্ঠ হোটেল ব্যবসায়ী

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

পাঁচবিবিতে ৯ জন শহীদ পরিবারের মাঝে জামায়াতের নগদ অর্থ সহায়তা প্রদান

কুয়াকাটায় “গুড নেইবার্স” এর আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু

সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয় সরকারকে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান

কটিয়াদীতে ঘোড়ার গাড়িতে শিক্ষককে বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

এ বি এম আশরাফ উদ্দিন নিজান নীরব নেতৃত্বের এক আলোকবর্তিকা

জাবির ১০ নং ছাত্র হলে নবীন শিক্ষার্থীদের বরণ