Tuesday , 6 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শীতের রাতে ঘুমন্ত শিশুদের শরীরে কম্বল জড়িয়ে দিল ডিমলা উপজেলা প্রশাসন

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 6, 2026 7:46 am

মো: জুয়েল রানা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

তীব্র শৈত্যপ্রবাহে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ডিমলা উপজেলা প্রশাসন। গভীর রাতে মাদ্রাসায় ঘুমন্ত শিশুদের শরীরে নীরবে কম্বল জড়িয়ে দেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ মানবিক কার্যক্রমে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কোনো আনুষ্ঠানিকতা বা প্রচার ছাড়াই গভীর রাতে মাদ্রাসায় উপস্থিত হয়ে শীতার্ত শিশু শিক্ষার্থীদের শরীরে একে একে কম্বল তুলে দেওয়া হয়। শীতের তীব্রতা থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন।

এছাড়াও একই দিনে উপজেলার বিভিন্ন স্থানে পথচারী ও অসহায় শীতার্ত মানুষের মাঝেও কম্বল বিতরণ করা হয়। প্রশাসনের এমন নীরব ও দায়িত্বশীল উদ্যোগে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক কর্মকাণ্ড প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা আরও বাড়িয়ে দেয়। ডিমলা উপজেলা প্রশাসনের এই উদ্যোগ মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠিতে বিএনপির ২০ নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

হরিরামপুরে ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উৎযাপন

প্রতিষ্ঠার ১২ বছর পেরিয়ে গেলেও ববি’তে হয়নি কোনো সমাবর্তন

শেরপুরে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

কুবিতে ’হাল্ট প্রাইজ ২০২৫-২৬’- এর আয়োজক কমিটি ঘোষণা

আবু সাঈদ হত্যার বিচার শুরু, ট্রাইবুনালে অশ্রুসিক্ত বাবা

শিবগঞ্জে শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ উপহার

পবিপ্রবিতে ‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’-এর কার্যক্রম সাময়িক স্থগিত

সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সংবাদ সম্মেলন