রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
জামায়াতের পক্ষে ভোট চাওয়ায় যুবককে হাতুড়িপেটা, বসতঘর ভাঙচুরের অভিযোগ ঝালকাঠির দুই আসনেই বিএনপির জয় তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ বাঘা-চারঘাটে ধানের শীষের বড় জয় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা চৌদ্দগ্রামে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলার অভিযোগ ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, আহত ৮, আটক ৪ কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করতে নির্বাচনে আসিনি : রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নবীনগরে ধানের শীষের বিশাল জনসভা নাটোর-২ আসনে জামায়াতের সমাপ্তি নির্বাচনী গণমিছিল নীলফামারী-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বানারীপাড়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক গ্রেফতার লালমনিরহাট সদর আর্মি ক্যাম্পের আয়োজনে নির্বাচনী মহড়া ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল

ইসরাইলের হামলার পর ফিলিস্তিনি গ্রাম অবরুদ্ধ

প্রাণঘাতী হামলার জেরে অধিকৃত পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি গ্রাম শনিবার সম্পূর্ণভাবে অবরুদ্ধ করেছে ইসরাইলি বাহিনী। টানা দ্বিতীয় দিনের মতো সেখানে সামরিক অভিযান চালানো হচ্ছে। ইসরাইলের ভেতরে এক স্থানীয় বাসিন্দার হামলায় দুইজন নিহত হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়। ফিলিস্তিনি ভূখন্ডের কাবাতিয়া থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ শনিবার তার দপ্তরের এক বিবৃতিতে বলেন, ‘ইসরাইলি সেনাবাহিনী কাবাতিয়া গ্রামে সন্ত্রাসী ঘাঁটির বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে এবং এর অংশ হিসেবে পুরো এলাকা লকডাউন করা হয়েছে ও চারদিক ঘিরে ফেলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনি সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন আক্রমণাত্মক নীতি অব্যাহত থাকবে।’

উত্তর পশ্চিম তীরের জেনিনের দক্ষিণে অবস্থিত কাবাতিয়ার বাসিন্দা বিলাল হুনাইশা বলেন, তার গ্রামকে “ইসরায়েলি দখলদারত্বের পক্ষ থেকে সমষ্টিগত শাস্তির মুখে ফেলা হয়েছে।’

তিনি এএফপিকে বলেন, ‘আপনি দেখতেই পাচ্ছেন, আমার বাড়ির পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আর চলাচল করতে পারছি না।’ এ সময় তিনি রাস্তা আটকে রাখা ধ্বংসস্তূপের দিকে ইঙ্গিত করেন।

শুক্রবারের ওই হামলায় ৩৪ বছর বয়সী এক ফিলিস্তিনি ব্যক্তি উত্তর ইসরায়েলে দুইজনকে হত্যা করে। ইসরায়েলি পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে ইসরায়েলে কাজ করছিলেন। তিনি তার নিয়োগকর্তার গাড়ি দিয়ে ৬৮ বছর বয়সী এক ব্যক্তিকে চাপা দেন। পরে ছুরি দিয়ে ১৮ বছর বয়সী এক তরুণীকে হত্যা করেন।

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত কাবাতিয়ায় অভিযান শুরু করে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীর বাড়িতে তল্লাশি চালানো হয় এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়।

শনিবার ইসরাইলি সেনাপ্রধান এয়াল জামির ওই এলাকায় মোতায়েন সেনা সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন।

সেনাবাহিনীর এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই সময়টি একক হামলাকারী ও অবৈধভাবে (ইসরায়েলে) অবস্থানকারী ব্যক্তিদের দ্বারা চিহ্নিত। যারা তাদের পরিবহন ও কর্মসংস্থান দেয়, তাদের বিরুদ্ধে প্রয়োগমূলক ব্যবস্থা জোরদার ও উন্নত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘একই সঙ্গে এসব হামলাকারীকে শনাক্ত ও প্রতিহত করার সক্ষমতা আরও বাড়াতে হবে।’

কাবাতিয়ার বাসিন্দা মুহান্নাদ জাকারনেহ এএফপিকে জানান, ভোর ছয়টায় সেনারা তাকে বাড়ি থেকে গেফতার করে। তিনি বলেন, ‘আমাকে ঘণ্টার পর ঘণ্টা হাতকড়া পরিয়ে রাখা হয়।’

তিনি আরো বলেন, ‘আমি যখন জানতে চেয়েছিলাম আমার বিরুদ্ধে অভিযোগ কী, তখন কোনো জবাব দেওয়া হয়নি।’

ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানায়, প্রবেশপথ বন্ধ করা, জিজ্ঞাসাবাদ ও বাড়ি তল্লাশির পাশাপাশি ইসরায়েলি বাহিনী একটি স্কুল দখল করে সেটিকে ‘আটক ও জিজ্ঞাসাবাদ কেন্দ্র’ হিসেবে ব্যবহার করছে।

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের হামলায় ইসরায়েলের ভেতরে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজন বিদেশিও রয়েছেন। সরকারি ইসরায়েলি তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

একই সময়ে, ১৯৬৭ সাল থেকে ইসরাইল অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, পশ্চিম তীরে ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের হাতে সহস্রাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে বহু যোদ্ধার পাশাপাশি কয়েক ডজন বেসামরিক নাগরিকও রয়েছে।

অন্যদিকে, ইসরাইলের সরকারি হিসাব অনুযায়ী, একই সময়ে পশ্চিম তীরে ফিলিস্তিনি হামলা বা ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ৪৪ জন ইসরাইলি নিহত হয়েছে। নিহতদের মধ্যে সেনা ও বেসামরিক উভয়ই রয়েছে।

সূত্রঃ বাসস

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩