শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পদত্যাগ করছেন এনসিপির আরও কয়েক নেতা

মো: জাকির হোসেন, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ

রাজনীতির অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভেতরের অস্থিরতা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ইতিমধ্যে পদত্যাগ করেছেন সংগঠনটির সিনিয়র যুগ্ন সদস্যসচিব তাসনিম জারা। দলটির আরো কয়েকজন শীর্ষ ও মাঝারি শাড়ির নেতা পদত্যাগ করবেন বলে গুঞ্জন উঠেছে।

নীতিগত মতবিরোধ দলীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অসন্তোষ এবং সাংগঠনিক দুর্বলতার অভিযোগ তুলে তারা পদত্যাগ করতে যাচ্ছেন।

তবে এগুলো আনুষ্ঠানিক শব্দ হলেও মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার প্রাথমিক সিদ্ধান্তে ক্ষুদ্ধ দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। তাদের মধ্যে অন্তত ১০ জন পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।

সূত্রের তথ্য অনুযায়ী এনসিপির জ্যৈষ্ঠ যুগ্ন আহবায়ক সামান্তা শারমিন জ্যৈষ্ঠ সদস্য সচিব নাইস সরোয়ার নিভা যুগ্ন আহবায়ক তাজনুভা জাবিন যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম সহ আরো কয়েকজন পদত্যাগ করতে পারেন। আগামীকাল রবিবার জামাতের সঙ্গে এন সিপির সমঝো তাহলে তারা পদত্যাগের ঘোষণা দিতে পারেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এক নেতা জানান জামাতের সঙ্গে জোট করা নিয়ে দলের মধ্যে কিছুটা বিবেক দেখা দিয়েছে। এই বিভেদ দূর করতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। কে পদত্যাগ করবেন আর কে করবেন না এটি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।

এনসিপির সূত্রে জানা যায় জামাতের সঙ্গে আসন সমঝোতা বা নির্বাচনী জোট গঠনের এই চূড়ান্ত মুহূর্তে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন দলটির নারী নেত্রীরা।

গত বৃহস্পতিবার এনসিপি এর আহবায়ক নাহিদ ইসলাম এর বাসায় নির্বাচনী জোটের সিদ্ধান্ত নিতে বৈঠক হয়। সেই বৈঠকে নারী নেত্রীরা সাব জানিয়ে দেয় জামাতের সঙ্গে জোট হলে প্রয়োজনে একসঙ্গে দল থেকে পদত্যাগ করবেন। সেই কারণে এন সি পি বা আহবায়কনাহিদ ইসলাম সিদ্ধান্ত নিতে পারছেন না।

এছাড়া হাসিনা বিরোধী আন্দোলন বা অভ্যুত্থানের অন্যতম শিশু নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম চান জামাতের সঙ্গে জোট করুক এনসিপি।কারণ নারীরা জোট বদ্ধ হয়ে ভোট দিচ্ছেন।

তাই জামাতের সঙ্গে জোট গঠনকে কেন্দ্র করে নির্বাচনের আগ মুহূর্তে কোন ভুল সিদ্ধান্ত নিলে জুলাই আন্দোলনের মূল শক্তি এন সিপির জন্য হিতে বিপরীত হতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩