রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
শার্শায় বিএনপির নির্বাচনী জনসভা দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর বড় মাঠে তারেক রহমান জৈন্তাপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : আরিফুল হক চৌধুরী ত্রিশালে সাংবাদিকদের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জাবিতে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও সমাবেশ ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক মোংলার জয়মনিতে নারীদের ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা ও ধানের শীষ ইসলামিক নয় : চরমোনাই পীর লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সরকারি মৎস্য খামারের সক্ষমতা বাড়াতে কুড়িগ্রামে কর্মশালা আগামী দিনে রাজনীতি হবে ভালবাসার উন্নয়ন ও কল্যাণের রাজনীতি : মোস্তাফিজুর রহমান গণঅভ্যুত্থানের পর এক শ্রেণি নেমেছিল চাঁদাবাজির জন্য; আমরা তখন পাহারাদার হিসেবে কাজ করেছি : সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বাউফলে ১১ দলীয় ঐক্যজোটের জনসভা জনসমুদ্রে পরিণত বাউফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ঈদগাঁওয়ে যৌথ অভিযানে অস্ত্রসহ যুবক আটক কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ ত্রিশালের উন্নয়ন নিয়ে স্বতন্ত্র এমপি বিরোধী গুজবে কান না দেয়ার আহ্বান আনোয়ার সাদাতের মোংলায় ধানের শীষের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত

মোংলায় এনসিপির প্রতিবাদ ও মশাল মিছিল

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

ইনকিবাল মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় পৌর মার্কেটের সামনে থেকে মশাল মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন এনসিপি।

এসময় বক্তারা বলেন, একজন আপসহীন সংগ্রামীর মৃত্যু হয়েছে কিন্তু ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী ও আসামিদের বিরুদ্ধে এখনও কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। ভারত থেকে পরিচালিত এই অপরাধের বিচার না হওয়া এবং অপরাধীদের গ্রেপ্তার না করা রাষ্ট্রীয় ব্যর্থতার স্পষ্ট প্রমাণ। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

বক্তারা আরো জানা, এই অবিচারের বিরুদ্ধে এবার রাজপথেই জবাব দেওয়া হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে জীবন দেওয়া ওসমান হাদিকে শহীদ হিসেবে স্মরণ করা হচ্ছে। তাকে হত্যার ন্যায্য বিচার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা এনসিপি’র প্রতিনিধি মোঃ আবু হাসান, মোংলা উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী মোঃ মাজেদুল ইসলাম মৃধা, যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ মেরিন ও যুবশক্তির নেতা রিপন হালদারসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩