বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বৈদ্যমারীতে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় কক্সবাজার সদরের পিএমখালীতে সিটি ব্যাংক পিএলসি এজেন্ট-আউটলেটের শুভ উদ্বোধন পবিত্র শবে বরাত উপলক্ষে কুবিতে নিসফি শাবান উৎসব ও নাশীদ সন্ধ্যা বানারীপাড়ায় ইসলামী আন্দোলনের সভাপতি কবির খানের জামায়াতে যোগদান ‎পবিত্র শবে বরাত উপলক্ষে কুবি গাউছিয়া কমিটির মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ মোংলায় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শবেবরাতে আতশবাজি-পটকা নিষিদ্ধ : ডিএম‌পি আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক নাটক মঞ্চায়ন দেড় বছর পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাহিদুলের লাশ উত্তোলন জামায়াতের গণজোয়ারে একটি দল দিশেহারা হয়ে পড়েছে : ডা. শফিকুর কোম্পানীগঞ্জে মসজিদের গাছের টাকা ও পূর্ব বিরোধের জেরে বর্বরোচিত হামলা, গুরুতর আহত ১ আজ পবিত্র শবে বরাত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাউফলে ধানের শীষের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দাঁড়িপাল্লার পক্ষে জনসভা- বাউফলে আসছেন জামায়াতের আমির গুপ্ত রাজনীতি’ ও জামায়াতের কড়া সমালোচনা করলেন জেলা ছাত্রদল সভাপতি- সাব্বির আমরা ভারতের কাছে মাথা নত করবো না – ডাঃ তাহের বানেশ্বরে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবি কর্মচারীদের কর্মবিরতি

নিকলীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

দিনার, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

বিশ্ব অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরা এবং প্রবাসীদের অবদান ও অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রেহেনা মজুমদার মুক্তি। ইউডিএফ দুর্গা রানী সাহার সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি হিমেল আহমেদ।

বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জাতীয় উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই প্রবাসীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, ন্যায্য অধিকার রক্ষা এবং বিদেশে কর্মরত অবস্থায় যেকোনো সংকটে রাষ্ট্রীয় সহায়তা জোরদার করা জরুরি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নিকলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তাপস সাহা অপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক দিনার, সাংবাদিক নুরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা অভিবাসীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ জোরদার, বিদেশগমন প্রক্রিয়ায় দালালমুক্ত ব্যবস্থা নিশ্চিতকরণ এবং প্রবাসীদের পরিবারের সামাজিক নিরাপত্তা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবাসীদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা বৃদ্ধির আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা দিবসটির গুরুত্ব তুলে ধরে প্রবাসীদের সম্মান ও অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩