শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নালিতাবাড়িতে আবদুল্লাহ বাদশার পথসভা

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নালিতাবাড়ি–নকলা) আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আবদুল্লাহ বাদশা, গতকাল (৫ই ডিসেম্বর) রাতে নালিতাবাড়ির আড়াইআনি কালিমা চত্বরে এক বিশাল নির্বাচনী পথসভা করেন।

পথসভায় তিনি এবি পার্টির লক্ষ্য, কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা জনসাধারণের সামনে তুলে ধরেন। বক্তৃতায় তিনি একটি মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান এবং বেকার যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের অধিকার নিশ্চিত করতে জনগণের ক্ষমতায়নের বিষয়ে জোর বক্তব্য দেন তিনি।

মো. আবদুল্লাহ বাদশা বলেন, নালিতাবাড়ি ও নকলা উপজেলাকে আধুনিক ও পরিকল্পিতভাবে সাজাতে হলে সুশাসন, স্বচ্ছতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি এলাকার সরকারি মেডিক্যাল হাসপাতালের বিদ্যমান সমস্যার কথা তুলে ধরে এসব সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

এসময় পথসভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরাও উপস্থিত থেকে তার বক্তব্যকে সাধুবাদ জানান। সভাস্থলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে এবং এলাকার সার্বিক উন্নয়নে এই ধরনের উদ্যোগ ইতিবাচক পরিবর্তন আনবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩