Saturday , 29 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

হাজারো দর্শকের সামনে ভল্লবপুরের গোলবন্যা, ফাইনালে তুলকালাম প্রস্তুতি

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 29, 2025 2:46 pm

অনিক চৌধুরী, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহারে সুলতান আহমেদ আয়োজিত লাখ টাকার ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল পরিণত হয় এক অনন্য ফুটবল উৎসবে। মাঠজুড়ে হাজারো মানুষের উপচে পড়া ভিড়, চারপাশে উৎসবের আবহ—সব মিলিয়ে ম্যাচটি হয়ে ওঠে স্মরণীয়।

সেমিফাইনালের উত্তেজনাপূর্ণ খেলায় মুখোমুখি হয় ভল্লবপুর বনাম উজানি কান্দি। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় ভল্লবপুর। গতি, দক্ষতা ও সমন্বিত আক্রমণের ধারাবাহিকতায় ভল্লবপুর বারবার প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করতে থাকে।

ম্যাচের শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে ভল্লবপুর ৫–১ গোলের বড় ব্যবধানে উজানি কান্দিকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে। প্রতিপক্ষ একটি সান্ত্বনা গোল পেলেও ম্যাচ পুরোপুরিই দখলে রাখে ভল্লবপুর।

উত্তেজনায় ভরপুর গ্যালারি তখন করতালি ও শ্লোগানে মুখরিত। দর্শকের আনন্দ, উচ্ছ্বাস আর সমর্থনে মাঠের পরিবেশ ছিল উৎসবমুখর।

আয়োজক সুলতান আহমেদ জানান, “গ্রামীণ পর্যায়ের ক্রীড়াঙ্গনে এ ধরনের আয়োজন যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করে তোলে। এত মানুষের উপস্থিতি সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

এ সেমিফাইনাল জয়ের পর ফাইনালকে ঘিরে এলাকাজুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে—সমর্থকদের আশা, এবার ট্রফি উঠবে ভল্লবপুরের হাতেই।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে রোগীদের স্বাস্থ্য সেবার খোঁজ নিতে হাসপাতাল পরিদর্শনে এনসিপির নেতৃবৃন্দ

সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, বাজারে কমছে দাম

জাবিতে জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ উদ্বোধন

নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ দপ্তরের পরিচালক নিয়োগ

ডিমলায় প্রাথমিক প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাউফলে ট্রলি সহ বিভিন্ন যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

শিবগঞ্জে বিএনপির স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

চৌদ্দগ্রামে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও গুণীজন সংবর্ধনা

জবিতে শুরু হলো শহীদ সাজিদ স্পোর্টস কার্নিভাল

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে লোকনাথ মিষ্টি ভান্ডারকে জরিমানা