Monday , 8 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, বাজারে কমছে দাম

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 8, 2025 8:22 am

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ 

সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ধীরে ধীরে বাড়ছে পেঁয়াজ আমদানি। গতকাল রবিবার দুই ট্রাকে মোট ৬০ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। আজ সোমবার সকালে আরও একটি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ এই বন্দর দিয়ে প্রবেশ করে।

বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারের অনুমোদিত ৩০টি এলসি’র মাধ্যমে এই স্থলবন্দরে মোট ৯০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়েছেন বন্দরের সহকারী পরিচালক সমীর চন্দ্র সাহা।

তিনি জানান, বাজারে ইতোমধ্যে আমদানি করা পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১১০ টাকা এবং খুচরা বাজারে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

পেঁয়াজ আমদানির খবর প্রকাশ হওয়ার পর থেকেই বাজারে দামের প্রভাব পড়তে শুরু করেছে। গতকাল রবিবারের তুলনায় পাইকারি বাজারে কেজিপ্রতি প্রায় ৮০ টাকা পর্যন্ত দাম কমেছে। ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন পর আবার পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বাজারে স্থিতিশীলতা আসবে এবং ব্যবসায়ীরাও স্বস্তি পাবেন।

বাজার সংশ্লিষ্টরা আশা করছেন, ধারাবাহিকভাবে আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম আরও কমে সাধারণ মানুষের নাগালে ফিরে আসবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্য গ্রেপ্তার

উলিপুরে ১৬ কেজি গাঁজা ও ১টি অটোরিকশা জব্দসহ তিন মাদক কারবারি গ্রেফতার

কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

২১ দফা দাবিতে নীলফামারীতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে

খালেদা জিয়ার স্মরণে পূবাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া মাহফিল

ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে, চৌদ্দগ্রামে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের বিক্ষোভ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৮, ২২৭ জন বাংলাদেশি হজযাত্রী

জনসংখ্যার অনুপাতে সংসদের আসন সংখ্যা বাড়ানো সময়ের দাবি: হুইপ দুলু

চবি ক্যাম্পাসে দর্শনার্থীদের ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগে দুই রিকশাচালক আটক

আমতলীতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ২ ডাকাত আটক