Wednesday , 12 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে লোকনাথ মিষ্টি ভান্ডারকে জরিমানা

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 12, 2025 6:12 am

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ‘লোকনাথ মিষ্টি ভান্ডার’ নামীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেনের নির্দেশ ও সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্টেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে চৌদ্দগ্রাম বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় মেয়াদোত্তীর্ণ সুজি ব্যবহার করে মিষ্টান্ন দ্রব্য তৈরী, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত এবং উৎপাদিত পণ্য অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ ও প্রস্তুতকৃত পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১ ধারা মোতাবেক ‘লোকনাথ মিষ্টি ভান্ডার’ এর মালিককে ১৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে এবং পবিত্র রমাজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। অভিযানে পৌর সেনেটারী কর্মকর্তা মো: ইমাম হোসেন সজীব সহ থানা পুলিশের একটি টিম সহযোগিতায় ছিলেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

খুবিতে ভর্তির আবেদন শুরু ৭ নভেম্বর, পরীক্ষার কেন্দ্র এবার চার বিভাগে

অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘বাঁধন’ এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে সহোদর ভাই হত্যায় ছোটভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে লাইসেন্সবিহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা

১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা

ফরিদপুর জেলায় জিপিএ-৫ পাওয়া দুঃস্ত ১২ শিক্ষার্থীকে সম্মাননা ও অনুদান প্রদান

কোনাবাড়ীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

ত্রিশাল থানা পুলিশের অভিযানে অটোরিকশা চোর চক্রের ৩ জন আটক