Wednesday , 26 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 26, 2025 8:51 am

মোঃ সিয়াম আবু রাফি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’-এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী খাদিজাতুল কুবরা বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি অবস্থায় কাটানো ১৫ মাসের চেয়েও গত কয়েক দিন তিনি মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।

ফেইসবুকে দেওয়া পোস্টে বলেন, যতদিন পর্যন্ত আমি রাজনীতিতে আসিনি, ততদিন পর্যন্ত আমি ভালো ছিলাম। আর এখন ১ মাসে আমার এতো দোষ, আমি খারাপ হয়ে গেলাম? এসেছিলাম পরিবর্তন করতে। কিন্তু, এইসব নোংরামির কারণে বুঝতে পারছি কেনো মেয়েরা এই সেক্টরে আসে না/আসতে চায় না।

তিনি আরও বলেন, অনলাইনে ফেইক আইডি, স্লাট শেমিং, বট আইডি, ব্যাশিং সবকিছুই না হয় বুঝলাম। মেনেও নিলাম। কিন্তু, সাংবাদিকরা? সরি! হলুদ সাংবাদিক। একেকজন কল দিয়ে এতো মিথ্যা অপবাদ, উলটা পালটা প্রশ্ন, মানসিক প্রেসার আর নিতে পারছিনা। একজন কল দিয়ে যখন কথায় পারেনা, শুনি পাশ থেকে আরেকজন শিখিয়ে দিচ্ছে!

তিনি বলেন, সাংবাদিক হয়েছেন লিবারেল থাকুন। কেনো একটা নির্দিষ্ট দলের চাটামি করেন? ১৫ মাস জেলে থেকে এসেও এতোটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি, যতটা গত কিছু দিনে হয়েছি। আমি কারো সঙ্গে কখনো খারাপ কিছু করিনি। আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে নিয়ে নোংরামি করিয়েন না প্লিজ!এসব লোকদের ব্যাপারে স্টেপ নেয়ার কি কেউ নেই? আর নিতে পারছিনা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ নিহত ২, আহত ৩

সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের তৎপরতায় যানজটমুক্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক

আমতলী ভুমি অফিসের ড্রাইভার ও তার স্ত্রীর নামে খালের জমি বন্দোবস্ত, ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক পেলেন গবেষণা প্রণোদনা

কুড়িগ্রামে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময়

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা

জীবননগর কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

কালাইয়ে শারদীয় দুর্গোৎসব শুরু

চৌদ্দগ্রামে চিওড়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত