Tuesday , 18 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শেরপুরে সহোদর ভাই হত্যায় ছোটভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 18, 2025 5:56 am

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুরে সহোদর বড়ভাইকে হত্যার মামলায় ছোটভাই মো. ইয়াকুব আলীকে (৫৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ইয়াকুব আলী নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের মৃত নছিমুদ্দিন মুন্সীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ মার্চ বিকেল ৪টার দিকে দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের বাড়ির আঙিনায় একটি জামগাছের ডাল কাটাকে কেন্দ্র করে ইয়াকুব আলী ও তার সহোদর বড়ভাই হাতেম আলীর (৪৫) মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে ইয়াকুব আলী ধারালো দা দিয়ে বড়ভাইয়ের ঘাড়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৩১ মার্চ তিনি সেখানে মৃত্যুবরণ করেন।

ঘটনার পর নিহত হাতেম আলীর স্ত্রী মোছা. মাজেদা বেগম নালিতাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আদালতে মোট ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়, যার মধ্যে ছিলেন মামলার বাদী, প্রত্যক্ষদর্শী, তদন্তকারী কর্মকর্তা ও ময়নাতদন্তকারী চিকিৎসক।

রায় ঘোষণার পর সাজা পরোয়ানা অনুযায়ী ইয়াকুব আলীকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাউজানে যৌথ অভিযান: বিপুল পরিমান অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫

শেখ হাসিনাকে দিয়ে শুরু ‘জুলাই গণহত্যার’ বিচার

খালেদা জিয়ার স্মরণে পূবাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া মাহফিল

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষনা

ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠে গেলো বাংলাদেশ : ফারুকী

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

শিক্ষার্থী তীর্থ দাস পেল চলার সহায়ক হুইল চেয়ার