Tuesday , 11 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শ্রীপুরে নামাজে যাওয়ার পথে জামায়াত কর্মীকে কুপিয়ে আহত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 11, 2025 1:52 pm

মোহাম্মদ সুজন,  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় নামাজ পড়তে যাওয়ার পথে এক জামায়াত কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ ই নভেম্বর) ভোরে ফজরের নামাজের সময় এ হামলার শিকার হন স্থানীয় ভিটিপাড়া মসজিদের ইমাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রহলাদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মো. জুবায়ের আহমেদ বাচ্চু।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের জন্য তিনি বাড়ি থেকে বের হলে দু-র্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মো. জামাল উদ্দিন এবং জেলা আমির ডা. মো. জাহাঙ্গীর আলম। তাঁরা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ায় বিসিআইসি ও বিএডিসি ডিলারের বিরুদ্ধে সার পাচারের অভিযোগ

দেশে ফিরেছেন ১১,৬১৩ বাংলাদেশী হাজি

ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রকল্প’ বাস্তবায়নে মতবিনিময় সভা

জাকসুর ভোট গণনা করতে এসে পোলিং অফিসারের মৃত্যু

হরিরামপুরে বর্ষা মৌসুমেও পানিশূন্যতায় ইছামতী নদী

মুরাদনগর ব্লাড ফাউন্ডেশনের ফটো কনটেস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

মাভাবিপ্রবিতে দিনব্যাপী স্বাধীন ক্যাম্পাস দিবস পালিত