Monday , 10 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গাজীপুরের সাবেক পুলিশ কমিশনার নাজমুল করিম সাময়িক বরখাস্ত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 10, 2025 1:24 pm

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে (পুলিশ সদরদপ্তরে প্রত্যাহৃত) চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর জিএমপির পুলিশ কমিশনার (কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে স্থানান্তরিত) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক। সেহেতু নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইনের বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে আদেশে।

বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা নাজমুল করিম খান। তিনি জাপান থেকে কৃষিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। নাজমুল করিম খান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (এসপি) হিসেবে ফরেনসিক বিভাগে কর্মরত থাকা অবস্থায় ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠায় তৎকালীন সরকার।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুথানে আওয়ামী সরকার পদত্যাগের পর ফের চাকরি ফিরে পান এবং পদোন্নতি পেয়ে জিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব পান তিনি। তবে গত ১ সেপ্টেম্বর তাকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে নেয়া হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ন্যাটোকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

মাদারীপুরে শতবর্ষী বটগাছ কেটে ফেলার স্থানে সহস্রাধিক বৃক্ষরোপণ

গেম নয়, নিয়ম মেনে বিদেশ-শিবচরে কর্মশালায় ইউএনও ইবনে মিজান

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ছাত্রীদের হলে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ

বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল

ধর্মপাশায় ঘন কুয়াশার হাড় কাঁপানো শীতল বাতাসে বিপর্যস্ত জনজীবন

জিয়া সাইবার ফোর্স–জেডডিএফ বান্দরবানের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহাফিল

চাটখিলে মসজিদে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় মুসল্লির মৃত্যু

অমর একুশে বইমেলায় প্রকাশিত নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষকের বই