Sunday , 9 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গাজীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে জখম করল স্ত্রী

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 9, 2025 9:43 am

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের পূবাইল থানার খোরাইদ জয়নগর এলাকায় অবিশ্বাস ও পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে জখম করার অভিযোগ উঠেছে এক স্ত্রীর বিরুদ্ধে। রোববার ভোরে এ ঘটনা ঘটে।

আহত স্বামী মো. আকাশ (২৫) পেশায় সাপুড়ে। তিনি বর্তমানে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী মিম আক্তার (১৭) কে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে স্বামী আকাশ ঘুমিয়ে থাকার সময় স্ত্রী মিম ধারালো ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কাটার চেষ্টা করেন। এতে শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন না হলেও আকাশ গুরুতর জখম হন।

আকাশের পরিবার জানান, প্রেমের সম্পর্ক থেকে মিম ও আকাশের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই মিম সন্দেহ করতেন যে আকাশ তার প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন। ওই সন্দেহ থেকেই তিনি এ নৃশংস ঘটনাটি ঘটান বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর বেদেপাড়ার কয়েকজন নারী ক্ষুব্ধ হয়ে মিমকে মারধর করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিম আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

আহত আকাশ গাজীপুর মহানগরের পূবাইল থানার জয়নগর এলাকার তোতা মিয়ার ছেলে। আটক মিম আক্তার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আগ দিঘলিয়া গ্রামের রাসেল হোসেনের মেয়ে।

পূবাইল থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও সন্দেহ থেকেই এ ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

টঙ্গী রেল লাইনের পাশে বস্তার গোডাউনে ভয়াবহ আগুন

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বানে নির্বাচনী মাঠে চরমোনাই

গাজীপুরে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পে দুদকের অভিযান

আমতলিতে জুলাই গণঅভ্যুত্থান পালন শেষে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম নিহত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ

ঈদগাঁওয়ে কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার

কুড়িগ্রামে বাল্য বিবাহ বন্ধে আলোচনা ও করণীয় বিষয়ক সভা

বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ: কিশোরগঞ্জে ফয়জুল করীম

খুলনার ময়ূর নদের ওপর নান্দনিক নকশায় নির্মাণ হচ্ছে দুই সেতু

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার চেয়ার ও ছাউনি দেওয়ার নির্দেশ