Thursday , 6 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সুন্দরবনে অস্ত্রসহ ‘দুলাভাই বাহিনীর’ দুর্ধর্ষ সদস্য আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 6, 2025 7:20 pm

মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধি:

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দুলাভাই বাহিনীর’ ১ সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৬ নভেম্বর, ২০২৫) সকালে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কুমড়োকাঠি খাল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কামরুল সরদারের (৫৫) বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকায় এবং দীর্ঘদিন ধরে দুলাভাই বাহিনীর সাথে সুন্দরবনে ডাকাতি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোন দফতরের নির্বাহী কর্মকর্তা লে. তৌফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে এক সদস্যকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সরকারি ভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হলেও, সাম্প্রতিক সময়ে এই দুলাভাই বাহিনীসহ অন্তত ১৪টি দস্যুদল আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বলে জানা যায়।

এই বাহিনীটির নেতৃত্বে রয়েছে রবিউল ইসলাম, যিনি একসময় সুন্দরবনের ত্রাস হিসেবে পরিচিত ‘ইলিয়াস বাহিনী’র প্রধান ইলিয়াসের বোনের স্বামী। তাঁর নাম থেকেই স্থানীয় বনজীবীরা এই নতুন দলের নাম দিয়েছে ‘দুলাভাই বাহিনী’।

তারা মূলত বনজীবীদের (জেলে, কাঠুরিয়া) অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ আদায় করে এবং বনজীবীরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের মাধ্যমে এই বাহিনীর সদস্যরা সুন্দরবনের উপকূলীয় এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চলেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দমনে তৎপরতা চালাচ্ছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বেরোবিতে হঠাৎ বাড়ল সেমিস্টার ফি, শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও স্মারকলিপি প্রদান

দাবি আদায়ে অনশনে শিক্ষার্থীরা, পাশে মশারি টানিয়ে ঘুমালেন উপাচার্য

ঝালকাঠিতে জোরপূর্বক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখনই জরুরি: প্রধান উপদেষ্টা

ঝিনাইগাতী ভারূয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন গেম, জুয়া ও মাদক বিষয়ে সচেতনতা উদ্যোগ গ্রহণ

বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই গাভীর মর্মান্তিক মৃত্যু

ভাড়াটে খুনি দিয়ে হত্যা করানো হয় বিএনপি কর্মীকে

শনিবার দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

কুবি’র আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি