Wednesday , 29 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বড়াইগ্রামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থায় অগ্রগতি

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 29, 2025 4:10 pm

নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণ ও আধুনিক স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এসব কার্যক্রমের ফলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকার বাসিন্দারা নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবস্থাপনা এবং সঠিক বর্জ্য নিষ্পত্তি সেবার আওতায় আসছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর সূত্র জানায়, ইউনিয়ন পর্যায়ে সাবমারসিবল পাম্প স্থাপন, বনপাড়া ও বড়াইগ্রাম পৌরসভায় BMWSSP প্রকল্পের আওতায় সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা, পৌরসভার মেইন ড্রেন নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনার জন্য FSTP (Faecal Sludge Treatment Plant) স্থাপন এবং গরীব ও অসহায় মানুষের জন্য হাউজহোল্ড স্যানিটারি টয়লেট সরবরাহ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। এর মাধ্যমে এলাকায় স্যানিটেশন কভারেজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

এছাড়া নিরাপদ পানির উৎস সংরক্ষণ, কমিউনিটি ভিত্তিক পানি সংরক্ষণ সুবিধা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতে পৃথক প্রকল্পও চলমান রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানিবাহিত রোগ প্রতিরোধে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সরকারের “সবার জন্য নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন” প্রতিশ্রুতি বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় মাঠ পর্যায়ে জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাঠকর্মীরা জনগণের মাঝে হাত ধোয়া, বিশুদ্ধ পানি সংরক্ষণ ও স্বাস্থ্যকর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নিয়মিত সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার সৈকত হোসেন বলেন—“বড়াইগ্রাম উপজেলায় সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে আমরা ধারাবাহিক উন্নয়ন কাজ পরিচালনা করছি। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পরিবারকে নিরাপদ পানির আওতায় আনা এবং শতভাগ স্যানিটেশন কাভারেজ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

স্থানীয়বাসীরা জানান, এসব উন্নয়নমূলক কার্যক্রমের ফলে পূর্বের তুলনায় পানিবাহিত রোগ, বিশেষ করে ডায়রিয়া ও জন্ডিসের হার কমেছে। একই সঙ্গে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ভাবনা বৃদ্ধি পেয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন ইউএনও দীপা রাণী

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক দুই

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা

দুর্বৃত্তের গুলিতে মোংলা বন্দরের কর্মচারী আহত

ফ্যাস্টিট শাসনে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবে বিএনপি-মির্জা ফখরুল

ঈদগাঁওয়ে সেচ বাঁধের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ক্ষুদ্রঋণ গ্রহীতাই হবেন ব্যাংকের মালিক : নতুন অধ্যাদেশ জারি

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল গ্রেফতার

নালিতাবাড়ীতে ৭২ বোতল ভারতীয় মদসহ এক মাদককারবারি গ্রেফতার

বাগআঁচড়ায় ছয়জন মটর শ্রমিকের মরণোত্তর ভাতা প্রদান