Saturday , 25 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মুন্সিগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 25, 2025 5:27 am

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মানব সেবা একটি দায়িত্ব নয়, এটি মানবিকতার শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইয়াং স্টার ক্লাব।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় ক্লাবটির সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে চাল, আলু, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ক্লাবটির প্রধান উপদেষ্টা মোতাহার হোসেন মাহির সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ এই সময় তিনি বলেন, আমি যদি নমিনেশন পাই আমারে ভোট দিবেন আমি যদি মনে করি আমি পাই নাই যেই কোন লোকই পাইছে সাবাই ঐক্যবদ্ধ ভাবে থাকবেন এবং তার এই ভোট দিবেন, আমি আছি দেইখা যে আমারে ভোট দিবেনা এটা কোন কথা না।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শাহদাত হোসেন সরকার, হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, ইয়াং স্টার ক্লাবের সভাপতি মো. মিলন, সহসভাপতি অনিম আলী, সাধারণ সম্পাদক মো. মঞ্জুর আলী, সাংগঠনিক সম্পাদক লাবলু, আইনবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রাজু, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, মুন্সিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি-র সভাপতি হেলাল হাজী, সাধারণ সম্পাদক আবদুল রশিদ মুন্সি প্রমুখ।

ক্লাবের সদস্যরা জানান, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই তাদের এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন্স ক্লাবের ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

চৌদ্দগ্রামে শহীদ মিনার ভাংচুর, সর্বত্র নিন্দার ঝড়

নীলফামারী-১ আসনের এমপির নেতৃত্বে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

ডিমলা লোহা রড চুরির ঘটনায় পাঁচজন গ্রেফতার চোরাই মালামাল উদ্ধার

শিবচরে ফেনসিডিল ও মদসহ মাদক কারবারি আটক

রাজবন বিহারে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দীপেন দেওয়ান

মোংলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পুলিশ বক্সে পুলিশ শুন্য, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

ঈদগাঁওয়ে বনবিভাগের অভিযানে দুই কাঠচোর ‎গ্রেপ্তার