Wednesday , 22 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নাসিরনগরে পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর উদ্যোগে বিনামূল্যে ক্যাম্পেইন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 22, 2025 12:59 pm

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার সেবায় নিবেদিত পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর আয়োজনে নাসিরনগর সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২২ শে অক্টোবর ২০২৫ ইং (বুধবার) সকাল ১০ টা থেকে বিকাল ১ টা পর্যন্ত দাঁতমন্ডল নতুন চকবাজার প্রাঙ্গণে ক্যাম্পেইনটি পরিচালিত হয়।

ক্যাম্পেইনে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাসহ প্রায় ১০০+ মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়। এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে ক্যাম্পেইন স্থল পরিদর্শন করে পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর এমন উদ্যোগের প্রশংসা করেন৷

ক্যাম্পে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আশিকুল হক আফনান, সহ সভাপতি জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স মাসুম, সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলাম আনোয়ার, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া ইসলাম, ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক রবিউল ভূইয়া বাধন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তিতন মিয়া, দুর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক হুজাইফা ইবনে সাদ, নির্বাহী সদস্য পারভেজ ইভান, সদস্য মোহাদ্দিস, রবিন, রিফাত, আশিক, উজ্জ্বল, মোজাম্মেল প্রমুখ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালী-২ আসনে বিএনপির সাথে গণঅধিকার পরিষদের সংহতি

জৈন্তাপুরের জনপ্রিয় সমাজসেবক আব্দুল গাফফার চৌধুরী খছরু উমরাহ পালনে সৌদি আরবে রওনা

সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংস জব্দ

‎কলাপাড়ার মনসাতলীতে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধন

প্রধান বিচারপতির নিয়োগসহ ৩টি বিষয়ে আলোচনায় ঐকমত্য কমিশন

কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ

জাবির ৯ শিক্ষক, ২৮৯ শিক্ষার্থী ও ৩ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার

কুবিতে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ৯–১০ জানুয়ারি

বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

ঝালকাঠিতে ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল, বিতর্কে জেলা আইনজীবী সমিতি