Wednesday , 22 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন- তারুণ্যের উৎসবকে ঘিরে প্রাণবন্ত পুরস্কার বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 22, 2025 6:36 am

মোঃ আবু সুফিয়ান মুক্তার, পাঁচবিবি প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের উদ্যোগে “তারুণ্যের উৎসব ২০২৫ (দ্বিতীয় ভার্সন)” উদযাপন উপলক্ষে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিতর্ক, রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভূমি অফিসার মোঃ বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জহির রায়হান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোন্তফা, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরেফিন চৌধুরী আবু, এবং বিশিষ্ট সাংবাদিক আব্দুল হাই প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাদের মাঝে সৃজনশীলতা, দেশপ্রেম ও নৈতিকতা বিকাশের মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন

ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

ময়মনসিংহে সেনাবাহিনীর গাড়ী ও বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১২

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১২

গণভোট বাস্তবায়নের দাবিতে নাটোরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তে মসজিদভিত্তিক অনুসন্ধানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

পবিত্র শবে বরাত উপলক্ষে কুবিতে নিসফি শাবান উৎসব ও নাশীদ সন্ধ্যা

এনসিপি কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন