Wednesday , 8 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব ও বিস্তাররোধে জনসচেতনতা বৃদ্ধিসহ টিকাদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 8, 2025 2:12 pm

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গবাদিপশুর অ্যানথ্রাক্স (তড়কা) রোগের প্রাদুর্ভাব, রোগটির বিস্তাররোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি সহ টিকাদান কর্মসূচি চালিয়েছে প্রাণিসম্পদ দপ্তর।

বুধবার (৮ অক্টোবর) রাজারহাট উপজেলার চাকিরপশার ও রাজারহাট বাজার এলাকায় এসব কর্মসূচি পরিচালনা করেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রহমত আলী সহ অনান্যরা৷
এতে ২০০-২৫০ গবাদি পশুকে অ্যানথ্রাক্স এর টিকা দেয়া হয়।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, অ্যানথ্রাক্স একটি ব্যাকটেরিয়াজনিত জুনোটিক রোগ, যা গবাদিপশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। এর প্রেক্ষিতে স্থানীয় প্রাণিসম্পদ দপ্তর গবাদিপশুর টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা, উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণ সহ জনসচেতনতামুলক প্রচারণা অব্যাহত রেখেছে। অসুস্থ পশু জবাই না করা, মৃত পশুকে খোলা স্থানে বা পানিতে না ফেলে গভীর ভাবে মাটি চাপা দেওয়া এবং যেকোনো পশুজনিত অসুস্থতার ক্ষেত্রে দ্রুত নিকটস্থ ভেটেরিনারি হাসপাতাল বা প্রাণিসম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগের আহবান জানান এ কর্মকর্তা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার জন্মদিনে শিবগঞ্জ বিএনপির উদ্যোগে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল

বাউফল সোনালী ব্যাংকের শাখা স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন

দুমকিতে কৃষক দলের আলোচনা সভা

পর্যটকদের জন্য সাজেক ভ্যালি উন্মুক্ত

কম দামে ইউরিয়া সার সরবরাহের প্রস্তাব দিয়েছে রাশিয়া

নাসিরনগরে ছাত্র হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলাম

আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ