Thursday , 19 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সাংবাদিক রুমি সাইদের নামাজে জানাজা সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 19, 2026 8:36 am

মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় প্রবাসী সাংবাদিক রুমি সাইদের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

বেসরকারি টিভি চ্যানেল আই এর সৌদি আরব প্রতিনিধি রুমি সাঈদ (৬২) শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বরিশালের বানারীপাড়া পৌর শহরের দক্ষিণ নাজিরপুর গ্রামের বাসিন্দা ও বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক কাজী সাইদুর রহমানের মেঝ ছেলে রুমি সাঈদ মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ওইদিন বাদ মাগরিব মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়। তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ),বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন, বানারীপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

হাস্যজ্জল ও সদালাপি রুমি সাইদের মৃত্যুতে বানারীপাড়া পৌর শহরে সাংবাদিক মহলসহ সবার মাঝে বইছে শোকের মাতম।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ষষ্ঠ ও সপ্তম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

কুবিতে অনুপ্রাসের নতুন কমিটি ঘোষণা

সংসদে ‘ফ্যাসিবাদের কালো ছায়া’ ফিরে এসেছে : জামায়াত আমির

পুঠিয়ায় ট্রাক-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

কুড়িগ্রামে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নাচোলে হেলাল ফাউন্ডেশন এর সৌজন্যে ফ্রী মেডিকেল ক্যাম্প

‘পুষ্পা’ সিনেমার স্টাইলে চবির গাছ পাচারের চেষ্টা, জব্দ ৭৪টি গুঁড়ি

দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার

ঘোড়াঘাটে ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের নাম অন্তর্ভুক্ত না থাকার কারন ব্যাখ্যা