Wednesday , 8 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গণকবরস্থান রক্ষার দাবিতে চৌদ্দগ্রামে বিক্ষোভ

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 8, 2025 4:05 am

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মাস শিকার প্রতিযোগিতার নামে ঐতিহ্যবাহী জগন্নাথদীঘির পানি আটকে রাখার কারণে মুক্তিযোদ্ধার সমাধিসহ পাঁচ গ্রামের গণকবরস্থান রক্ষার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলার জগন্নাথদীঘির পাড় কবরস্থান রক্ষা কমিটির উদ্যোগে আদর্শগ্রাম, কেছকিমুড়া, আতাকরা, খাজুরিয়া ও নারানকরা গ্রামের নারী-পুরুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করে। পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন জয়নাল আবদিন, জাহাঙ্গীর হোসেন, শাহাজাহান মিয়া, রুবেল আহমেদ ও মোঃ হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোরবান আলী, তৌহিদুল ইসলাম, সালমান রশিদ, কালা মিয়া, মমতাজ উদ্দিন, মোহাম্মদ সাদ্দাম, জালাল উদ্দিন, জয়নাল আবদীন, সুমন মিয়া, মোঃ টিপু, হোসেন মিয়া, দুলাল হোসেন, ছকিনা বেগম, আয়েশা বেগম, রহিমা বেগম, জেসমিন আকতার, সাজেদা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিক্ষোভে বক্তারা বলেন, প্রাচীনকাল থেকেই জগন্নাথদীঘির পাড় গণকবরস্থানে আশ-পাশের বিভিন্ন গ্রামের মানুষ কবরস্থ করা হচ্ছে। এছাড়াও দীঘির পূর্ব ও দক্ষিণ পাড়ে রয়েছে গুচ্ছগ্রাম প্রকাশ আদর্শগ্রাম। সাম্প্রতিক সময়ে প্রয়োজনের অতিরিক্ত পানি আটকে রাখায় দীঘির উত্তর পাড়ে গণকবর ও আদর্শগ্রামের কিছু অংশে ভাঙন দেখা দিয়েছে। এ ব্যাপারে প্রশাসন বা দীঘির ইজারাদার কোন ব্যবস্থা নিচ্ছে না। উল্টো বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে। শিগগিরই গণকবর রক্ষায় প্রশাসনের নিকট জোরদাবি জানিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার জগন্নাথদীঘির ইজাদার ফখরুল ইসলাম ফয়সাল বলেন, পহেলা বৈশাখ থেকে ৬ বছরের জন্য জগন্নাথদীঘি লিজ নেয়া হয়েছে। প্রশাসনিক সব নিয়ম মেনেই দীঘিতে মাছ চাষ চলছে ও দীঘিতে প্রয়োজনের অতিরিক্ত পানি নাই। মাছ ধরা ও চাষে আগ্রহ বাড়াতে ১০ অক্টোবর ‘বড়শি দিয়ে মাছ ধরা’ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এতে গণকবরস্থানের কোন ধরনের ক্ষতি হচ্ছে না। কবরস্থানের ক্ষতি আমার আগের ইজারাদারের সময়ে হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ দপ্তরের পরিচালক নিয়োগ

বিদ্যালয়ে শিক্ষার্থীকে দিয়ে ‘শরীর ম্যাসাজ’, ভিডিও ভাইরাল

নির্বাচনী প্রচারণায় জনচলাচলে বিঘ্ন ঘটিয়ে সভা-সমাবেশ নয় : ইসি

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে অভিযান : তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ

চারঘাটে দুটি ডালের গুদাম মালিকের ২ লক্ষ টাকা জরিমানা, ৪৭২ বস্তা মুগডাল জব্দ।

বাউফলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

জামায়াতের চূড়ান্ত মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক

ববিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ৫১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

দুপুর আড়াইটায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা