Tuesday , 7 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গণকবরস্থান রক্ষার দাবিতে চৌদ্দগ্রামে বিক্ষোভ

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 7, 2025 11:38 am

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে মাস শিকার প্রতিযোগিতার নামে ঐতিহ্যবাহী জগন্নাথদীঘির পানি আটকে রাখার কারণে মুক্তিযোদ্ধার সমাধিসহ পাঁচ গ্রামের গণকবরস্থান রক্ষার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার উপজেলার জগন্নাথদীঘির পাড় কবরস্থান রক্ষা কমিটির উদ্যোগে আদর্শগ্রাম, কেছকিমুড়া, আতাকরা, খাজুরিয়া ও নারানকরা গ্রামের নারী-পুরুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করে। পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনে বক্তব্য রাখেন জয়নাল আবদিন, জাহাঙ্গীর হোসেন, শাহাজাহান মিয়া, রুবেল আহমেদ ও মোঃ হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোরবান আলী, তৌহিদুল ইসলাম, সালমান রশিদ, কালা মিয়া, মমতাজ উদ্দিন, মোহাম্মদ সাদ্দাম, জালাল উদ্দিন, জয়নাল আবদীন, সুমন মিয়া, মোঃ টিপু, হোসেন মিয়া, দুলাল হোসেন, ছকিনা বেগম, আয়েশা বেগম, রহিমা বেগম, জেসমিন আকতার, সাজেদা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিক্ষোভে বক্তারা বলেন, প্রাচীনকাল থেকেই জগন্নাথদীঘির পাড় গণকবরস্থানে আশ-পাশের বিভিন্ন গ্রামের মানুষ কবরস্থ করা হচ্ছে। এছাড়াও দীঘির পূর্ব ও দক্ষিণ পাড়ে রয়েছে গুচ্ছগ্রাম প্রকাশ আদর্শগ্রাম। সাম্প্রতিক সময়ে প্রয়োজনের অতিরিক্ত পানি আটকে রাখায় দীঘির উত্তর পাড়ে গণকবর ও আদর্শগ্রামের কিছু অংশে ভাঙন দেখা দিয়েছে। এ ব্যাপারে প্রশাসন বা দীঘির ইজারাদার কোন ব্যবস্থা নিচ্ছে না। উল্টো বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে। শিগগিরই গণকবর রক্ষায় প্রশাসনের নিকট জোরদাবি জানিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার জগন্নাথদীঘির ইজাদার ফখরুল ইসলাম ফয়সাল বলেন, পহেলা বৈশাখ থেকে ৬ বছরের জন্য জগন্নাথদীঘি লিজ নেয়া হয়েছে। প্রশাসনিক সব নিয়ম মেনেই দীঘিতে মাছ চাষ চলছে ও দীঘিতে প্রয়োজনের অতিরিক্ত পানি নাই। মাছ ধরা ও চাষে আগ্রহ বাড়াতে ১০ অক্টোবর ‘বড়শি দিয়ে মাছ ধরা’ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এতে গণকবরস্থানের কোন ধরনের ক্ষতি হচ্ছে না। কবরস্থানের ক্ষতি আমার আগের ইজারাদারের সময়ে হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নাসির নগর উপজেলা বিএনপির উদ্যোগে ৩৬ জুলাই উপলক্ষে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

যুদ্ধ শুরুর ‘সম্ভাবনা’ আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় : ইরানি সামরিক কর্মকর্তা

মিটফোর্ড হত্যাকাণ্ড ও মাইলস্টোন দুর্ঘটনার চিত্র মুছতে প্রশাসনের নির্দেশনা

চবি শিবিরের নতুন নেতৃত্বে ইব্রাহীম রনি ও পারভেজ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচ শতাধিক ঘর

সঠিক ক্যারিয়ারের নির্দেশনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে রোডম্যাপ টু সাক্সেস

শিবগঞ্জে পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ‘জুলাই কর্নার’ উদ্বোধন

বাংলাদেশে বর্তমানে ১১.৮৯ লাখ রোহিঙ্গা রয়েছে: পররাষ্ট্র মন্ত্রী