Saturday , 27 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 27, 2025 6:09 am

আব্দুল আওয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

আজ সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

(২৬ সেপ্টেম্বর) বিকেলে এনায়েতপুর মন্ডলপাড়ায় এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর চিকিৎসক মাওলানা সেলিম রেজার সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন সিরকজগন্জ জেলা মজলিশে শূরা সদস্য ও এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডাঃ মোঃ মোফাজ্জাল হোসেন সবুজ, এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী,থানা কর্ম পরিষদ সদস্য যুব বিভাগের সভাপতি খন্দকার আল আমিন, বাইতুল মাল সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মসজিদ মিশনের সভাপতি ক্বারী আমির হামজা,অফিস সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, কর্মপরিশোধ সদস্য ও সাংগঠনিক সদর ইউনিয়ন আমির মাওলানা আঃ হক প্রমূখ।

বক্তাগণ জোড়ালোভাবে জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা তুলে ধরেন এবং তা বাস্তবায়নের দাবি জানান।

জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা হলো-
জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু করা। অবাদ সুস্থ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সরকারের লেভেলপেলিং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতি বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সমাবেশে ২০২৪ এর গণ অভ্যুত্থানে এনায়েতপুর এর তিন শহীদসহ দেশের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ডাকসুর সলিমুল্লাহ মুসলিম হলের নবনির্বাচিত এ জি এস শাহিন আলম। তিনি তার বক্তব্যে বলেন, দোয়া করবেন আমি যেন আপনাদের সন্তান হিসেবে ভবিষ্যতে আপনাদের খেদমত করতে পারি। আমার পরিকল্পনা রয়েছে, আমার এলাকার জন্য আমার সাধ্যমত কাজ করব। তাকে সমাবেশে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শিবচরে এক্সপ্রেসওয়েতে ট্রাক, বাস সংঘর্ষে নিহত ৩

শেরপুরে ট্রাংকের ভেতর অজ্ঞাত নারীর লাশ

মহিপুরে যৌথ বাহিনীর অভিযানে ১০ পিস ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা

পাঁচবিবি জামায়াতের উদ্যোগে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা নিপীড়ন ও বিচারহীনতার প্রতিবাদে এনায়েতপুর ছাত্রদলের মানববন্ধন

সুন্দরবনে ৪৯০ কেজি কাঁকড়াসহ ৫ ব্যবসায়ী আটক

‎মোংলায় জাটকা সংরক্ষণ অভিযানে অবৈধ জাল জব্দ

বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণ বাসন কেন্দ্র অসহায় মানুষের আশ্রয় স্থল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বাণী অর্চনা উদযাপন

রাজাপুরে সরকারি গাছ বিক্রির অভিযোগ সরকারি প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে