Wednesday , 24 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাদারীপুরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 24, 2025 7:46 am

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩-০৯-২০২৫) বিকেলে শহরের লেকপাড় মুক্তমঞ্চে এ সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর। তাঁর বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অবশ্যই পিয়ার পদ্ধতি অনুসরণ করতে হবে। আমরা এই পদ্ধতির নির্বাচনকে সমর্থন জানাই।”

গণসমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাদারীপুর জেলা শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার আদায়ের আন্দোলন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

সমাবেশে হাজারো নেতা-কর্মী অংশগ্রহণ করে অনুষ্ঠানস্থল জনসমুদ্রে পরিণত হয়। শান্তিপূর্ণভাবে গণসমাবেশ শেষ হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী নবীনগর গড়তে নির্বাচনে আসছেন এইচ এম শান্তি

আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদল বৃহস্পতিবার ইসলামাবাদ পৌঁছবে

নাসিরনগরে ছাত্র হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

বিয়ের কথা শুনে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রুশ জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড় চায় বাংলাদেশ

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবি কর্মচারীদের কর্মবিরতি

ত্রিশালে আন্তঃবাহিনী ও ভিজিলেন্স টিমের যৌথ মহড়া

ফুলপুরে বিএনপির ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত