জনপদ সংবাদ

সত্য প্রকাশে নির্ভীক

মাদারীপুরে ভোক্তা অধিকারের অভিযান: দুটি ফলের দোকানে জরিমানা

শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর শহরের কুলপদ্দি চৌরাস্তায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে এলাকার প্রায় সবগুলো ফলের দোকান তল্লাশি করা হয়।

অভিযানে দেখা যায়, বেশ কিছু দোকানে ওজনে কারচুপি করা হচ্ছে। এছাড়া কয়েকটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন করা হয়েছিল। পরে এসব নষ্ট পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

এ সময় দুটি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় জরিমানা করা হয়। এর মধ্যে একটি দোকানকে ৮ হাজার টাকা এবং অন্যটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক আচরণ কোনভাবেই সহ্য করা হবে না। অনিয়ম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *