Saturday , 13 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ববিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, উপাচার্যসহ আহত ১৪

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 13, 2025 8:40 am

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধিঃ

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। এতে উপাচার্যসহ ১৪ জন আহত হয়েছেন। এরমধ্যে তিনজনকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে নবনির্মিত বিটাক ভবনের কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১২ ব্যাচের একদল শিক্ষার্থী নবনির্মিত বিটাক ভবনের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের এক সিনিয়র শিক্ষার্থীর সঙ্গে বাকবিতন্ড জড়ায়। এসময় ১২ ব্যাচের শিক্ষার্থীরা মার্কেটিং বিভাগের ওই সিনিয়রকে ক্ষমা চাইতে বাধ্য করে। বিষয়টি তাদের ব্যাচের গ্রুপে জানালে কয়েকজন বিষয়টি জানতে মাঠে গেলে তাদেরকেও মারধর করা হয়। ঘটনাস্থলে মার্কেটিং বিভাগের তিন শিক্ষার্থী আহত হয়।

পরে দুজনকে শেরে বাংলা মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭টায় আবারো সংষর্ঘে জড়িয় পড়েন দুই পক্ষ। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

এসময় ইটপাটকেলের আঘাতে তিনিও আহত হন। সহকারী প্রক্টর আলমগীর হোসেন এবং প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল দুই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল জানান, উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তারা দুই বিভাগের শিক্ষার্থীদের শান্ত করেছেন। আজ শনিবার তাদের নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলেও জানান তিনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মিরসরাইয়ে প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি অর্ধবার্ষিকী উন্নয়ন সভা অনুষ্ঠিত

জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুললেন ভ্যানচালক ইসা আলেক

আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নলছিটিতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার নামে মিলাদ ও দোয়া মাহফিল

শরিয়তপুরে বিধবা এক মহিলার পাশে দাড়ালেন তারেক রহমান এর একান্ত সচিব

ভারতে কাঠ পাচারকালে পত্নীতলা বিজিবি’র হাতে আটক ৫ চোরাকারবারি

ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দিল কম্বোডিয়া

কুড়িগ্রামে এবি পার্টির সাধারণ সভা ও উপজেলা কমিটি ঘোষণা

কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ

রাজবাড়ীতে জুয়া খেলার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে জখম