Saturday , 6 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 6, 2025 1:13 pm

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

ইসলাম ধর্মাবলম্বীদের সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সা.) এর পৃথিবীতে আগমন এবং প্রয়াণ দিবস উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ঈদ-ই-মিলাদুন্নবী উদ্‌যাপন উপলক্ষ্যে ‘আলোচনা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজের পর এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাসান খান। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, নাতে রাসুল গাওয়া সহ রাসূল (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোঃ খলিলুর রহমান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘পৃথিবীতে অনেক নবী-রাসূলের আগমন ঘটেছিল। তাদের অনুসারীরা একটা পর্যায়ে গিয়ে ঐ নবী বা রাসূলকে আল্লাহর সমকক্ষ বা তার সন্তান বলে দাবি করেছিল। ফলে তারা ধ্বংস হয়ে গেছে। বর্তমানে অনেক দল গড়ে উঠেছে, অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে যেন আমরা রাসূল (সা.) কে ঐ পর্যায়ে না নিয়ে যাই। মনে রাখতে হবে আল্লাহ কখনো শিরক ক্ষমা করেন না। আমরা সূক্ষ্মভাবে শিরক করছি, যা নিয়ে কল্পনাও করি না। এসব থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে।’

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ‘পৃথিবীতে সকল নবী এবং রাসূল একটা বাণীই প্রচার করেছেন, সেটা হলো একত্ববাদ, আল্লাহকে ভয় করো। আমাদের একমাত্র মালিক আল্লাহ তায়ালা, তিনি ২৪ ঘণ্টা-ই আমাদের দেখছেন। এই বিশ্বাস যদি ধারণ করি তাহলে মিথ্যা কথা বলাসহ সকল খারাপ কাজ থেকে বিরত থাকতে পারব।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে ডিমলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে দিনে-দুপুরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্ট সংগঠন: হাসনাত আবদুল্লাহ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আদিবাসী ছাত্র সংগঠনের ১০ম কাউন্সিল অনুষ্ঠিত

পীর শাহ সুফি নূর মোহাম্মদ (রহঃ) এর ২৯তম মৃত্যুবার্ষিকী

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯

নেত্রকোনা–৩ আসনে রফিকুল ইসলাম হিলালীকে ঘিরে নতুন প্রত্যাশা

কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’, ২১ দফা দাবিতে বিক্ষোভ অব্যাহত

কুবিতে ছাত্রদল নেতা ও কর্মীর একে অপরের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি অভিযোগ

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে এক মদ ব্যাবসায়ী আটক