Saturday , 6 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে ববিতে ৬ শিক্ষার্থীর আমরণ অনশন

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 6, 2025 5:56 am

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধিঃ

অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছয় শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় তারা এ অনশনে বসেন।

আমরণ অনশনে বসা শিক্ষার্থীরা হলেন, ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরমিলা জামান সেঁজুতি, আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান সাক্ষর, অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী তাইজুল ইসলাম তাজ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিও মন্ডল ও রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিও মন্ডল বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ অবকাঠামো উন্নয়ন নিয়ে আন্দোলন করে আসছি৷ কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি। আমরা কোনো উপায় না পেয়ে আমরণ অনশনে বসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।’

অনশনরত ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী শরমিলা জামান সেঁজুতি বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলন করেও কর্তৃপক্ষের টনক নড়েনি, তাই এবার অনশনে বসেছি। জনভোগান্তি এড়াতে আমরা সড়ক অবরোধও করিনি। এখন চাই, কর্তৃপক্ষ আমাদের কাছে এসে জবাবদিহি করুক। দাবি না মানা পর্যন্ত আমরা অনশনে থাকব।’

উল্লেখ্য, গত ৩৬ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তিন দফা দাবি হলো যথাক্রমে, অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংস্কার।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের কার্যক্রম স্থগিতের নির্দেশনা

ইরান যুদ্ধের লক্ষ্য ‘অর্ধেকেরও বেশি’ অর্জিত হয়েছে, দাবি নেতানিয়াহুর

প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনার দশ বছর ও টিউলিপের চার বছরের কারাদণ্ড

ঈদকে ঘিরে পাটগ্রামে রক্ত কণিকার ভিন্ন উদ্বেগ

যদি টাকার বিনিময়ে ভোট বিক্রি করে এমপি নির্বাচিত করেন, আপনারা খাবেন একদিন, এমপি খাবে পাঁচ বছর

কুবিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও সদস্য ফরম বিতরণ

প্রাথমিকে সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে জবিতে প্রতিবাদ কর্মসূচি

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা উপকরণ বিতরণ

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ আটক ১

পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ