Thursday , 28 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পাঁচবিবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মী সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 28, 2025 12:38 pm

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে গতকাল বুধবার (২৭ আগস্ট) বিকেল ৪ টায় শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এক গুরুত্বপূর্ণ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার জন্য সবসময় সংগ্রাম করে এসেছে। শ্রমিকদের কল্যাণ ও ন্যায্য অধিকার নিশ্চিত করার মধ্য দিয়েই একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার বড় সুযোগ। তাই প্রত্যেকটি শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দাড়িপাল্লা প্রতীকের বিজয়ের জন্য কাজ করতে হবে। দাড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচার, সমতা ও পরিবর্তনের অঙ্গীকার।

তিনি আরও বলেন, “আমাদেরকে ভোট বিপ্লবের মাধ্যমে দুর্নীতি, অন্যায় ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের পথ প্রশস্ত করতে হবে। এজন্য প্রতিটি কর্মীকে ঘরে ঘরে গিয়ে দাড়িপাল্লার পক্ষে ভোট চাইতে হবে এবং মানুষের সামনে জামায়াতের উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার,উপজেলা শ্রমিককল্যান ফেডারেশনের সভাপতি সভাপিতি মোঃ আলতাফ হোসেন মাষ্টার এবং ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ মাজেদুল ইসলাম, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি ডাঃ মাহাবুবুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ খুরশিদ আলম, ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ হাবিবুর রহমান, ইউনিয়ন ওলামা বিভাগের সহ-সভাপতি মাওলানা মতিয়ার রহমান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান, ইউনিয়ন পেশাজীবী বিভাগের সহ-সভাপতি মোঃ শাহিনুর রহমান, ইউনিয়ন ওলামা বিভাগের সেক্রেটারি আব্দুল্লাহ এবং উচনা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করণীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তারা বলেন, “তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।

সমাবেশে সর্বস্তরের নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।সমাবেশে অমুসলিস সহযোগীরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পাঁচবিবির জামায়াতে ইসলামীর উদ্যোগে মাসিক নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত

ইরান আলোচনা ব্যর্থ হলে নতুন করে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে ৬০ জন গ্রেফতার

ডাসারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চৌদ্দগ্রামে গরু বাজার কাঁপাবে বাদশা, লালু

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

কটিয়াদীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতে ইসলামী আন্দোলনের কর্মীরা

চট্টগ্রামের হালদা নদীতে নমুনা ডিম ছাড়ল মা মাছ

মোল্লাহাটের সিঙ্গাতী গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ নিহত এক আহত অর্ধশতাধিক

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে টানা ৯ দিনের ছুটি