Wednesday , 27 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ডোপ টেস্টের দাবিতে জাকসুর ভিপি প্রার্থীর আমরণ অনশন

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 27, 2025 2:14 pm

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

আসন্ন জাকসু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী রাব্বি হাসান।

বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টায় জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে তিনি এই অনশনে বসেন। রাব্বি হাসান বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রাব্বি হাসান অভিযোগ করে বলেন, “নির্বাচন কমিশনের নীতিমালায় প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক হলেও, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত তা কার্যকর করতে কোনো পদক্ষেপ নেয়নি।”

তিনি আরও বলেন, “ডোপ টেস্ট শুধু একজন প্রার্থীর শারীরিক ও মানসিক সুস্থতার প্রমাণই নয়, এটি জাকসুকে সন্ত্রাস, মাদক ও অপসংস্কৃতিমুক্ত রাখার একটি অপরিহার্য শর্ত। আমরা এমন নেতৃত্ব চাই, যারা শারীরিকভাবে সুস্থ এবং মূল্যবোধসম্পন্ন।” তিনি প্রশাসনের এই উদাসীনতাকে নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলার শামিল বলে উল্লেখ করেন।

তার একমাত্র দাবি, অবিলম্বে সকল প্রার্থীর বাধ্যতামূলক ডোপ টেস্ট নিশ্চিত করে এর ফলাফল স্বচ্ছভাবে প্রকাশ করা হোক। রাব্বি হাসান এই লড়াইকে ভবিষ্যৎ নেতৃত্বের মান রক্ষার লড়াই হিসেবে উল্লেখ করে সকলের প্রতি এই ন্যায়সংগত দাবির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, জাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ আগস্ট, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৯ আগস্ট এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে ডাকাতি করতে গিয়ে ৫ জন গণপিটুনির শিকার

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন

জাল নিবন্ধনে বাল্যবিয়ে, কাজী ও কনের মাকে জরিমানা

কুড়িগ্রাম এবি পার্টিতে বিভিন্ন দলের নেতাকর্মী সহ তিন শতাধিক ব্যাক্তির যোগদান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

রাজশাহী বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা পৌনে ২ লাখ

স্বেচ্ছায় রক্তদাতারা মানবতার ফেরিওয়ালা : ইউআইটিএস উপাচার্য

আজও বেড়েছে কিশোরগঞ্জে নদ-নদীর পানি