Tuesday , 26 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সাদাপাথর পরিদর্শন করলেন মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটির সদস্যরা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 26, 2025 10:40 am

মোঃ রুবেল আহমদ, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ 

সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটির আহ্বায়কসহ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার দুপুরে কমিটির আহবায় মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব জাহেদা পারভিন সদস্যদের নিয়ে সাদা পাথর পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন জনের সঙ্গে কথা বলেন।

কমিটির সদস্যরা দুইদিন সিলেটে অবস্থান করবেন বলে জানা গেছে। জাহেদা পারভীন সাদাপাথর পর্যটনকেন্দ্র ছাড়াও পাশের রেলওয়ে বিভাগের জায়গা বাঙ্কার এলাকা পরিদর্শন করেন। যে জায়গা থেকে প্রথমে পাথর লুট শুরু হয়েছিল। পরিদর্শন শেষে তিনি এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেনি। পরে তদন্ত বিষয়ে জানানোর কথা রয়েছে। এদিকে উদ্ধার ফল লুটের পাথর অব্যাহত রয়েছে। প্রতিদিনের মতো আজ সকাল থেকে পর্যটনঘাট থেকে পেলোডার ও স্টিলবডি নৌকার সাহায্যে পর্যটন কেন্দ্রে নিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে।

সোমবার সাদাপাথর লুটের ঘটনায় পরিষদ বিভাগের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদের তদন্ত কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)। এছাড়া সদস্য হিসেবে একজন করে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রতিনিধি; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রতিনিধি; জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রতিনিধি রয়েছেন। তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় মতামতসহ ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা রয়েছে।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শিউলীমালা হলে ৪ হাউজ টিউটর নিয়োগ

টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান

কুয়েটে স্মার্ট সেবা সম্প্রসারণে গেট এইড লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

কটিয়াদীতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানান অনিয়ম স্বেচ্ছাচারীতা দুর্ণীতির অভিযোগ সহকারী শিক্ষিকার

‎পবিত্র শবে বরাত উপলক্ষে কুবি গাউছিয়া কমিটির মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ

কুবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেরপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী আলোচনা সভা

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে স্মারক লিপি প্রদান

ডিমলায় ভুমি সেবায় গনশুনানী অনুষ্ঠিত