Tuesday , 26 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 26, 2025 10:29 am

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

“চরাঞ্চলে শিক্ষার সুযোগ সৃষ্টি করি, মেয়ে শিশুর ভবিষ্যৎ গড়ি” এই শ্লোগানে কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর নৌকা ঘাটে, যাত্রাপুর যুব সংগঠন এ মানববন্ধন ও গণস্বাক্ষরের আয়োজন করে।

এতে সহযোগিতা করেন চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ।

এসময় উপস্থিত ছিলেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর, ফেডারেশনের সভাপতি আব্দুল জব্বার, আরডিআরএস বাংলাদেশ (সিএনবি) প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর মো: শফিয়ার রহমান, যুব সংগঠনের সদস্যসহ চরাঞ্চলের মানুষজন।

মানববন্ধনে বক্তারা বলেন, সদরের যাত্রাপুর ইউনিয়নটি নদী বেষ্টিত। নদী ভাঙনে ইউনিয়নটির বেশির ভাগ এলাকা নদী গর্ভে। চরাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে বাল্য বিয়ের শিকার হচ্ছে অনেকে। বাল্য বিয়ে ঠেকাতে গেলো জরুরি ভিত্তিতে চরে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের দাবি তাদের।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, শিশু সুরক্ষা ও বাল্য বিয়ে প্রতিরোধের জন্য চরাঞ্চলে বিদ্যালয় খুব প্রয়োজন। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে শিশুরা বাল্য বিয়ের শিকার হচ্ছে। তাই সরকারের কাছে দাবি দ্রুত সময়ের মধ্যে যাত্রাপুর ইউনিয়নের চরে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। আর এমন আয়োজন করার জন্য আরডিআরএস বাংলাদেশকে ধন্যবাদ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইইউ’র ৪ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা

মির্জাপুরে শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সিএনজি চালিত অটোরিকসা চালকদের ধর্মঘটে অচল নাসির নগর, যাত্রীরা চরম দূর্ভোগে

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

চবিতে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পাঁচদিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

জাবিস্হ ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি তাশদীদ, সম্পাদক তাহমিদ

ঠাকুরগাঁওয়ে দেলাওয়ার হোসেন আন্তঃ ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উখিয়া সদর বাজারে আগুনে পুড়ে গেছে ১৬ টি দোকান ও ২টি ঘর

কুবিতে ‘প্রভাতী’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন

শিক্ষার্থীদের তোপের মুখে সিনেট সভা ত্যাগ করলো ফ্যাসিবাদের ৩ দোসর