Monday , 18 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 18, 2025 9:32 am

নোমাইনুল ইসলাম, ‎বাঘাইছড়ি প্রতিনিধিঃ

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ কার্যালয় থেকে ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র‍যালি ও মাছের পোনা অবমুক্ত করণ করা হয় কাচালং নদীতে।

‎উক্ত জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির।‎

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, সংবাদকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

‎বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সদস্য মোঃ মাহমুদুল হাসান সোহাগ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহ মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, মৎস্য চাষিদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ আব্দুল মান্নান। এছাড়া সফল মৎস্য চাষিদের পক্ষে বক্তব্য রাখেন বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সভাপতি মোঃ আব্দুল মাবুদ।

‎উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। নদী, হাওর-বাঁওড়, খাল-বিল আর উপকূলের মিষ্টি পানির মৎস্য সম্পদ আমাদের অর্থনীতি, সংস্কৃতি ও জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৬০ শতাংশ আসে মাছ থেকে। তাছাড়া মাছ আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান খাত।

‎বক্তারা আরো বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা, নদ-নদীর ভরাট, দূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশি মাছের প্রজাতিগুলো হুমকির মুখে পড়ছে। একসময় যে মাছগুলো সহজলভ্য ছিল, আজ অনেকগুলোকেই আমরা খুঁজে পাই না। এমন প্রেক্ষাপটে এবারের স্লোগান — “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” — সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভয়াশ্রম মানে শুধু মাছের প্রজনন ক্ষেত্র রক্ষা নয়, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ খাদ্য নিশ্চিত করা।

অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষি ৩জনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে অসচ্ছল ৬ পরিবারকে বিনামূল্যে গাভী বিতরণ

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা

পটুয়াখালী দুমকিতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালন

মনোনয়ন ফরম জমা দিয়েছেন জামায়াতের প্রার্থী ভিপি বাহাদুর

ঈদগাঁওয়ে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মাভাবিপ্রবিতে ছাত্রশিবিরের ৫২ দফা সংস্কার প্রস্তাবনা

জুলাই অভ্যুত্থান স্মরণে ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ নিহত ২, আহত ৩