Saturday , 16 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

খালেদা জিয়ার জন্মদিনে শিবগঞ্জ বিএনপির উদ্যোগে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 16, 2025 9:37 am

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলার বরকতিয়া জামে মসজিদে প্রধান দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বরকতিয়া এতিমখানায় পবিত্র কোরআন মাজিদ খতম ও বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাষ্টার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, ফজলুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, সাংগঠনিক সম্পাদক সামিউল আলিম আক্কাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু, সিনিয়র সহ-সভাপতি আফছার আলী, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আলামিন, সাধারণ সম্পাদক সাকিব হাসানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ সহস্রাধিক মুসল্লী উপস্থিত ছিলেন।

মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। একইসঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকোসহ প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফিরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ

আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে টিন বিতরণ, সহযোগিতায় প্রবাসী

যুক্তরাষ্ট্রের সামনে ‘অসম্ভব’ যুদ্ধ বা ‘অলাভজনক’ চুক্তির বিকল্প : ইরানি গার্ড বাহিনী

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

ধর্ষণ ও সহিংসতার মামলায় নরওয়ের রাজকুমারী পুত্রের রায় ১৫ জুন

চৌদ্দগ্রামে কোমলমতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা

মোহনগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ে, দুই সিএনজি চালকের জেল-জরিমানা

শিবগঞ্জের বুড়িগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

কাগজে-কলমে এতিম, বাস্তবে নেই, সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ