Tuesday , 29 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পত্নীতলায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 29, 2025 1:22 pm

 

মাহমুদুন্নবী , পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের এ উদ্যোগে ৪০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে নওগাঁ জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি (এইচ এস পি) সহকারী পরিচালক তৌফিক এরফান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মতিউর রহমান।

এসএসসি পরীক্ষায় কৃতিত্বের ভিত্তিতে নির্বাচিত প্রতিটি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে মোট ৪০ জন কৃতি শিক্ষার্থীকে তাদের শিক্ষাজীবনে উত্তম ফলাফল ও পারফরম্যান্সের ভিত্তিতে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। যারা আজ পুরস্কার পেয়েছে, তারা শুধু নিজেদের নয়, বরং পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের গর্ব। সরকারের এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে, পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করে। আমরা আশা করি এই পুরস্কার আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বঞ্চিত মুখে হাসি: মাভাবিপ্রবিতে এতিম ও আহতদের পাশে ‘বৈছাআ’

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার

বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা

নিয়োগে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপি’র ৪ নেতাকে শোকজ

আগামী ২২ ডিসেম্বর প্রথমবারের মত অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন

চৌদ্দগ্রামে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৫৭ মামলায় ৫৯ আটক

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সম্প্রদায়ের জন্য উপাসনালয় উদ্বোধন

দুমকিতে উৎসবমুখর পরিবেশে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মোংলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া