Saturday , 26 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ফরিদপুর জেলায় জিপিএ-৫ পাওয়া দুঃস্ত ১২ শিক্ষার্থীকে সম্মাননা ও অনুদান প্রদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 26, 2025 8:20 am

 

মোঃ ইমরান শেখ, ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরে চলতি বছর এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুঃস্ত ১২ শিক্ষার্থীকে সম্মাননা ও অনুদান প্রদান করেছে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফান্ড নামে তরুণদের উদ্যোগে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের হাজার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের অয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ ও ফরিদপুরের প্রবীন শিক্ষাবিদ, সাহিত্যের ফেরিওয়ালা হিসেবে খ্যাত মো. আলতাফ হোসেন।

আলতাফ হোসেন বলেন, মেধাবী শিক্ষার্থী হওয়ার পাশাপাশি মানুষের মত মানুষ হতে হবে, হতে হবে মানবিক বোধ ও অনুভুতি সম্পন্ন মানুষ। আজ যারা সম্মাননা পেলে, অনুদান পেলে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে। মানুষ সেবার মত অনাবিল আনন্দ আর কিছুতে পাওয়া যায় না।

অনুভুতি প্রকাশ করে বক্তব্য দেয় সম্মানানপ্রাপ্ত জিপিএ ৫ পাঁচ পাওয়া কৃতি শিক্ষার্থী ওয়াহিদা খন্দকার, রাশেদুল মোল্লা ও ইশিতা খাতুন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেরা স্যানিটারি পরিদর্শক ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশীদ খান, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, দৈনিক প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক, পান্না বালা, বাকীগঞ্জ ইসলামিয়া মাদ্রাসার সহকারি শিক্ষক মো. হাসানুর রহমান, ড্রেসকোড এক্সেসোরিজ লি. এর ব্যবস্থাপানা পরিচালক মো. মনির হাসন প্রমখ।

সভাপতিত্ব করেন ফরিদপুরের সদরপুর গিয়াস উদ্দিন খান কলেজের প্রভাষক আবুল কালাম সিদ্দিকি। স্বাগত বক্তব্য দেন স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফান্ড এর প্রতিষ্ঠাতা মো. সাহাদাত হোসেন।

অনুদানের পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেওয়া হয়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে সার্বজনীন দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে প্রস্তুতিমূলক সভা

উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে মর্ডান মোড় অবরোধে বেরোবি শিক্ষার্থীরা

মাদারীপুর-৩ আসনে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান মাওলানা এস. এম. আজিজুল হকের

বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

পীর শাহ সুফি নূর মোহাম্মদ (রহঃ) এর ২৯তম মৃত্যুবার্ষিকী

নবীনগরে ফুটবল প্রতীকের প্রার্থী তাপসের বিশাল নির্বাচনী সভা

নাসির নগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই

নাটোর-২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচনী প্রচারণা

মাদ্রাসায় সহায়তা পৌঁছে দিল আর.কে ফাউন্ডেশন