Wednesday , 23 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানসহ চার আওয়ামীপন্থী নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 23, 2025 12:02 pm

 

মোস্তাফিজুর রহমান আকাশ, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় পুলিশের অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নেতাসহ চারজন আওয়ামীপন্থী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে রুহিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঠাকুরগাঁও সদরের ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ্রী কামিনী মোহন রায় (৫০), রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াদ আহম্মেদ রিপন (২২), রুহিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঢোলারহাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায় (৬০) ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের রুহিয়া ইউনিয়ন সভাপতি সাহিরুল ইসলাম (৫২)।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের সদর থানায় পাঠানো হয়েছে।

এ ঘটনার পর থেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে কাল, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

উলিপুরে আব্দুল খালেকের মনোনয়নের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ঝালকাঠিতে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ করলেন সেলিম রেজা

চৌদ্দগ্রামে প্রাইভেটকার বোঝাই গাঁজাসহ চালক আটক

চৌদ্দগ্রামে ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা বন্ধের ঘোষণা করলেন ট্রাম্প

চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি

থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ