Tuesday , 22 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুড়িগ্রামে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 22, 2025 8:16 am

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলা মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সমাবেশে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক হাবিবুর রহমান হাবিব। স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম।

এতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক আব্দুল আজিজ নাহিদ, এনসিপি’র জেলা সভাপতি মুকুল মিয়া, এবি পার্টির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডা. নজরুল ইসলাম খাঁন, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহাদত হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির, কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ, কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট নাহিয়ান আহমেদ ফারাবী, ২২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক ও কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজার রহমান।

বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। তারা ফুলবাড়ীসহ গোটা কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এই আন্দোলনকে বেগবান করতে সবার সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় অনুষ্ঠিত হলো ‘এক শিশু, এক বৃক্ষরোপণ’ কর্মসূচি

তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা

একটি গরু থেকে ৬০ গরুর খামার, রাজাপুরের ইলার পথচলা

সবার আগে বাংলাদেশ— এই চেতনাকে অন্তরে ধারণ করতে হবে : মীর হেলাল

উটের নতুন ঠিকানা এখন অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চল

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবি কর্মচারীদের কর্মবিরতি

তারেক রহমানের আগমন উপলক্ষে মোংলায় বিএনপির প্রস্তুতি গ্রহণ

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন সান্টুর মনোনয়ন দাখিল

মিয়ানমারে খনি ধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৫