Wednesday , 16 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

প্রভাষক পদে নিয়োগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 16, 2025 11:58 am

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সাবেক শিক্ষার্থী সুমন শেখ প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি)।

গত ৫ জুলাই মুঠোফোনের মাধ্যমে বিইউবিটি কর্তৃপক্ষ তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।

নিজ অনুভূতি প্রকাশ করে সুমন বলেন, আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি আমার স্যার এবং সিনিয়র ভাইদের প্রতি যারা আমাকে শিক্ষক হতে উৎসাহিত করেছেন। কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যায় এসব নিয়ে স্যারেরা আমাদেরকে গাইড করতেন এবং মোটিভেশন দিতেন। এছাড়াও তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত তার যে সকল জুনিয়র রয়েছে তাদেরকে যে কোনো দিক নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয় যদি কোন সেমিনারের আয়োজন করে সেখানেও থাকবো।

সুমনের এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিভাগের প্রধান অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার বলেন, শুরু থেকেই সুমন মনোযোগী ও গবেষণামুখী ছিল। তার এ অর্জন বিভাগের জন্য গর্বের। শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতেই আমরা নিয়মিত সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করে থাকি।

উল্লেখ্য, সুমন শেখ ২০১৮-১৯ শিক্ষাবর্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মেঠোপথের কমিটি ঘোষণা

মাদারীপুরে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থী

নারী দিবসে কুবির নারী শিক্ষক-শিক্ষার্থীদের ভাবনা

নলছিটিতে প্রধান শিক্ষীকার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

জাহাজ জব্দ করায় যুক্তরাষ্ট্রকে নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান ইরানের

বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭

শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পায়রা নদীতে ১৮ কেজির বিশাল পাঙ্গাসে চমক