Wednesday , 9 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ দপ্তরের পরিচালক নিয়োগ

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ হুমায়ুন কবিরকে এবং জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এ নিয়োগ কার্যকর করা হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগের অফিস আদেশে উল্লেখ করা হয়, আসন্ন সিন্ডিকেটে রিপোর্ট করা সাপেক্ষে বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১১(১০) ধারায় অর্পিত ক্ষমতাবলে উপাচার্য বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোসাম্মাৎ জান্নাতুল ফেরদৌসকে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানিয়ে অব্যাহতি দিয়েছেন। একই সঙ্গে অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ হুমায়ুন কবিরকে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে সাময়িকভাবে নিযুক্ত করেছেন।

এছাড়া, জনসংযোগ দপ্তরের পরিচালক পদে নিয়োগের অফিস আদেশে উল্লেখ করা হয়, আসন্ন সিন্ডিকেটে রিপোর্ট করা সাপেক্ষে বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১১(১০) ধারায় অর্পিত ক্ষমতাবলে উপাচার্য জনসংযোগ দপ্তরে অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসানকে পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে সাময়িকভাবে নিযুক্ত করেছেন।

উল্লেখ্য, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের এই নিয়োগ বলবৎ থাকবে। পাশাপাশি, তারা বিধি মোতাবেক পদ-সংশ্লিষ্ট আর্থিক সুবিধাদি পাবেন।

সর্বশেষ - বাংলাদেশ অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে হাকিম হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার, বিপুল অস্ত্র উদ্ধার

গোয়াইনঘাটের মধ্য জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্ল্যাব-ল্যাট্রিন ও ছাতা বিতরণ

নওগাঁ জেলা কমিটি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণপদত্যাগ

অনলাইন এডিটরস অ্যালায়েন্স ও জেসিআই ঢাকা ইউনাইটেডের সমঝোতা চুক্তি স্বাক্ষর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরন, শিক্ষার আলোয় আলোকিত ভবিষ্যতের আহ্বান

‎মাভাবিপ্রবি ভিসির মায়ের মৃত্যুতে অনশন ভাঙলেন শিক্ষার্থী সাজু, তবে আন্দোলন অব্যাহত

ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল

শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

নাসিরনগরে ১০ পিছ ইয়াবাসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামী গ্রেপ্তার

দীর্ঘ অপেক্ষার অবসান- মীর শাহে আলমের প্রচেষ্টায় পৌরসভার পথে মোকামতলা