Sunday , 29 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুয়াকাটায় ভ্রমণে এসে অতিরিক্ত মদ্যপানে এক যুবকের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 29, 2025 10:28 am

 

মোঃ সোহাগ আহমেদ, (কলাপাড়া) পটুয়াখালীঃ

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে অতিরিক্ত মদ্যপানে শাজিদুল (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় একটি খাবার হোটেলে বয় হিসেবে কর্মরত ছিলেন। নিহত শাজিদুল নেত্রকোনা জেলার বাসিন্দা।

আজ রবিবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে অসুস্থ অবস্থায় কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শাজিদুল শনিবার সকালে বন্ধু হাবিবের সাথে কুয়াকাটায় ভ্রমণে এসে আবাসিক হোটেল স্কাইভিউ’র ৪০৮নং কক্ষ ভাড়া নেন। পরের দিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে হোটেলে এসে সাথে থাকা বন্ধুর অগোচরে রাতে মদ্যপান করেন শাজিদুল। পরে অসুস্থ হয়ে পড়লে বন্ধুর সহযোগিতায় সকাল ৯ টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে কলাপাড়া উপজেলা হাসপাতালে রেফার করেন। তারা উন্নত চিকিৎসায় না গিয়ে পুনরায় হোটেলে অবস্থান করেন। পরবর্তীতে অবস্থার চরম অবনতি দেখে দ্বিতীয়বার হাসপাতালে নিয়ে আসলে কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সাথে থাকা বন্ধু হাবিব জানান, শনিবার কুয়াকাটার বিভিন্ন জায়গায় ঘুরে রাতে হোটেলে এসে শাজিদুল তার অজান্তে মদ্যপান করেন। রবিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শাজিদুলকে মৃত ঘোষণা করেন।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ হোসেন বলেন, সকালে মদ্যপানে গুরুতর অসুস্থ অবস্থায় শাজিদুল ইসলাম নামের এক পর্যটক হাসপাতালে আসেন। তাকে ইসিজির মাধ্যমে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, পর্যটকের মৃত্যুর ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ মাদক ধ্বংস

দিনাজপুর-৬ আসনে বিএনপি প্রার্থী প্রফেসর ড. এ জেড এম জাহিদ মনোনয়ন পাওয়ায় বিরামপুরে আনন্দ মিছিল

দেশে ৪ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের বিশাল গণমিছিল, জনতার ঢল!

বাউফলের কালিশুরীতে থানা ও ফায়ার সার্ভিস স্থাপনের আশ্বাস ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে চবি শিক্ষার্থীদের জন্য চাকসুর ৩টি বাসের ব্যবস্থা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিপুর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

পটুয়াখালী-২ আসনে বিএনপির সাথে গণঅধিকার পরিষদের সংহতি

নওগাঁ-১ আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা

পাঁচবিবি জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী সূধী সমাবেশ